চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতি-গাধার পিঠে কারা চড়ছেন জানা যাবে শীঘ্রই

নিশাত পারভেজ নিশাত পারভেজ
৪:১১ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে ৪ নভেম্বর। তবে এর আগে প্রধান দুই দল ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা তাদের প্রার্থী বাছাই-এর কাজ চালাচ্ছেন। প্রাইমারি বা ককাসে জিতলেই হবে না পার্টি কনভেনশনে ডেলিগেটদের ভোট যেদিকে বেশি থাকবে তিনিই হবেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী।

হিলারি-স্যান্ডার্স আর ট্রাম্প-ক্রুজের লড়াইয়ের পরেই আসবে আসল লড়াই, ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের মধ্যে, সেদিকেই চোখ থাকবে দুনিয়ার ৭’শ কোটি মানুষের।

বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ভিন্ন ধরণের। শক্তিশালী দেশ বলেই নয়, এর স্বকীয় নির্বাচন পদ্ধতিও নির্বাচনকে ভিন্নতা দিয়েছে।

নভেম্বরে নির্বাচন হলেও প্রার্থী বাছাইয়ের কাজ চলে প্রায় ১ বছর ধরে। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের এই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াকে বলে প্রাইমারি বা ককাস।

মার্কিন নির্বাচনে ভোটাররা সরাসরি ভোট দেয়ার পরিবর্তে ডেলিগেট নির্বাচন করেন। কোন রাজ্যে কতজন ডেলিগেট থাকবেন তা নির্ধারণ করা হয় দল থেকে। দুই দলের ডেলিগেট সংখ্যাও ভিন্ন হয়। এই ডেলিগেটদের মধ্যে থাকেন সুপার ডেলিগেট, যাদের পরিচয় মূলত দল থেকে দেয়া হয় না। সাবেক নির্বাচিত প্রতিনিধি ও দলের নেতারাই এর মধ্যে থাকেন। এরাই দলীয় সম্মেলনে প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রাথমিক পদক্ষেপ শেষ হওয়ার পরে দলীয় সম্মেলন শুরু হয়। ওহাইওতে রিপাবলিকানদের আর ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটদের ৪ দিনব্যাপী এই দলীয় কনভেশনেই নির্ধারিত হবে কে কোন দলের হয়ে লড়ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট হবার জন্য?

সেপ্টেম্বর ও অক্টোবরে হয় প্রেসিডেন্ট পদে দুই দলের প্রার্থীদের বিতর্ক। এই বিতর্ক পরিচালিত হয় স্বাধীন কমিশনের মাধ্যমে। প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল কলেজের ভোটের মাধ্যমে। ভোটাররা নিজের পছন্দের প্রার্থীর জন্য ভোট দেয়ার সময় ইলেকটোরাল প্রতিনিধির জন্যও ভোট দেন। আমেরিকার প্রতি রাজ্যে দু’জন সিনেটর থাকেন, প্রতি রাজ্যে ডিস্ট্রিক্ট সংখ্যা আর সিনেটর মিলেই সেখানকার ইলেকটর নির্ধারিত হয়। ইলেকটরের সংখ্যা ৫৩৮ জন।

দুই দলের মনোনিত দুই প্রার্থীর মধ্যে একজন এককভাবে সবকটি রাজ্যের ইলেকটোলার কলেজের ২৭০ ইলেকটোরাল ভোট পেলেই তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। সিনেটের সভাপতির তদারকিতে ফলাফল ঘোষণা করা হয়।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি শেষ হওয়ার কথা ১৪ জুন, আগস্টের মধ্যে হবে দলীয় সম্মেলন। তারপরই জানা যাবে, হিলারি, ট্রাম্প, স্যান্ডার্স আর ক্রুজের মধ্যে কে কে যাচ্ছেন হোয়াইট হাউজ দখলের লড়াইয়ে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জড়িতদের গ্রেফতারে বদ্ধপরিকর পুলিশ’

পরবর্তী

সাতক্ষীরার এসপিসহ ৫ থানার ওসিকে ইসি’র তলব

পরবর্তী

সাতক্ষীরার এসপিসহ ৫ থানার ওসিকে ইসি’র তলব

তনুর মরদেহ তোলা হচ্ছে আজ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT