ইউপি নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগের ব্যাখ্যা দিতে সাতক্ষীরার এসপি ও ৫ থানার ওসিকে বেলা ১১টায় নির্বাচন কমিশনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।কমিশনে হাজির হতে তাদের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনে সাতক্ষীরার তালা, সদর উপজেলা, শ্যামনগর, কলারোয়া ও বেদহাটা উপজেলায় নির্বাচনে ব্যাপক অনিয়মের ঘটনা ঘটে। যে কারণে কমিশন এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে।
ওইসব কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তাদের বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সরকারি কর্মকর্তা-বিশেষ বিধান আইন ১৯৯১ অনুযায়ী, নির্বাচনের সময় কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে কমিশন তাকে সর্বোচ্চ দুই মাসের জন্য বরখাস্ত করতে পারবে।







