চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জের পর এবার সিলেটে স্কুলছাত্রী নির্যাতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

হবিগঞ্জে স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধরের ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে তোলপাড়ের মধ্যেই সিলেটে এক স্কুলছাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। তিন মুখোশধারী বখাটের মারধরে মাথায় গুরুতর আঘাত পাওয়া ওই স্কুলছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটটুডে২৪.কম জানায়, শনিবার  দুপুরে নগরীর মজুমদারপাড়ায় ওই স্কুলছাত্রী বান্ধবীর বাসা থেকে ফেরার সময় তাকে অপহরণের চেষ্টা করা হয়। একই পাড়ার বাসিন্দা ওই ছাত্রী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে পড়ে বলে পারিবারিক সূত্র জানায়।

এলাকার তিন বখাটের সঙ্গে তার বড় ভাইদের পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পরিবার। তবে রোববার পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।

Banglabid

সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ বলেন, তাকে এ ব্যাপারে কেউ কিছু জানায়নি। তিনি এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুলছাত্রীর বড় ভাই জানান, গতকাল একই পাড়ায় অবস্থিত বান্ধবীর বাসা থেকে ফেরার সময় তিন মুখোশধারী বখাটে তার বোনের পথ আটকায়। প্রথমে এক বখাটে তুলে নেওয়ার চেষ্টা চালালে স্কুলছাত্রী চিৎকার করে। এ অবস্থায় আরেকজন এগিয়ে এলে স্কুলছাত্রী তার মুখোশ খুলে ফেলার চেষ্টা চালায়। অপর বখাটে স্কুলছাত্রীর মাথায় আঘাত করলে সে পড়ে যায়। এ সময় বখাটেরা দৌড়ে পালিয়ে যায়।

স্কুলছাত্রীর ভাই আরও বলেন, কয়েক দিন ধরে মজুমদারপাড়ার শামীম, সোহেল ও মুন্না নামের তিন বখাটের সঙ্গে তাদের ঝামেলা চলছে। বখাটেরা কয়েক দিন আগে তাদের বাসার সামনে এসে চিৎকার করে হুমকি দিয়ে যায়। তাদের বোনকে ওই বখাটেরা অপহরণ করে বদলা নেওয়ার চেষ্টা করেছে বলে মনে করছেন তারা।

Reneta

বোনের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশ বা স্থানীয় প্রভাবশালীদের অবহিত করতে পারেননি বলে জানান তিনি।

ওসমানী হাসপাতালে স্কুলছাত্রীর সঙ্গে থাকা তার মা বলেন, মারধরের পর মেয়েটি পড়ে গেলেও পরে হেঁটে বাসায় ফেরে। তবে বাসায় যাওয়ার কিছুক্ষণের মধ্যে রক্তবমি হলে তারা দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। মেয়েকে এর আগে কেউ উত্ত্যক্ত বা এ ধরনের কিছু করেনি বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নির্যাতননারী লাঞ্ছনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধৈর্য ধরুন আমরা সাহায্য করবো: পোপ

পরবর্তী

মুসলিম ধনী দেশগুলো কেনো আশ্রয় হবে না!

পরবর্তী

মুসলিম ধনী দেশগুলো কেনো আশ্রয় হবে না!

স্বীকৃতির জন্য ভালবাসার হাত বাড়িয়ে দিন

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT