চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা-নাশকতার মামলায় বিচারের মুখোমুখি খালেদা জিয়া

পরাগ আজিম পরাগ আজিম
৪:২৫ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

গত বছরের ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচির সময় দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমায় হতাহতের ঘটনায় বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও হত্যা ও নাশকতায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছে। চার্জশিট হওয়ার পর এখন মামলাগুলো বিচার শুরুর অপেক্ষায়।

গত বছরের ২৪ জানুয়ারি যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন ২২ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাসযাত্রী নুরুল আলমের। ওই ঘটনায় দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতা-কর্মীদের নামে দু’টি মামলা হয়।

হত্যার অভিযোগে দণ্ডবিধির মামলায় খালেদা জিয়াসহ ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা-পুলিশ। আর নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় চার্জশিট দেয়া হয় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে। চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি ২৮ জানুয়ারি।

Banglabid

মহানগর পিপি মো. আব্দুল্লাহ আবু বলেন, এ মামলাগুলি বর্তমানে সিএমএম আদালতে আছে এটা মহানগরের সেশন কোর্টে চলে আসবে। খালেদা জিয়াকে এ মামলার হুকুমের আসামী করা হয়েছে। যেহেতু তার নেতৃত্বে ২০ দলীয় জোট হরতাল অবরোধ এ সমস্ত কর্মসূচি পালনকালে এ সমস্ত নাশকতামূলক কর্মকাণ্ড ঘটে। 

তিনি আরো বলেন, যেহেতু হত্যা মামলা তাই দোষ প্রমাণ হলে মৃত্যুদণ্ড, এখানে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হবে কারা দোষী আর কারা নির্দোষ।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক দাবি করে আইনীভাবে মোকাবেলার কথা জানিয়েছেন তার আইনজীবীরা।

Reneta

খালেদা জিয়ার আইনজীবী মো. মহসিন মিয়া বলেন, ঘটনাস্থলে যারা থাকে তারা হুকুম দেয়, সেই হুকুম হলো হুকুম। আর এই হুকুম হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর ফলে যারা সত্যিকারের ক্রিমিনাল, যারা অপরাধ সংগঠন করেছে তারা এই বিচার থেকে অপরাধের দায় থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। 

তিনি আরো বলেন, আমরা প্রত্যেকটা মামলা মোকাবিলা করছি এবং আইনের চুলচেরা বিশ্লেষন দিয়েই দেশ নেত্রীসহ সমস্ত নেতা-কর্মীদের মুক্ত করবো। 

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে শাড়ি ব্যবসায় ধস, বন্ধ হয়েছে প্রায় ৫০ হাজার তাঁত

পরবর্তী

সিরাজগঞ্জের কৃষক বোরো মৌসুম নিয়ে ব্যস্ত

পরবর্তী

সিরাজগঞ্জের কৃষক বোরো মৌসুম নিয়ে ব্যস্ত

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বড় জয়

সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT