চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক সংযোগ অর্থনীতির জন্য সুখবর: সিপিডি

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৫:৫৬ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৫
অর্থনীতি
A A

সড়ক যোগাযোগ চুক্তির ফলে বিস্তৃত হবে বাণিজ্য, আর বাণিজ্যের বিস্তৃতি মানেই অর্থনীতির বিস্তৃতি। সড়ক যোগাযোগ চুক্তির ফলে চার দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি হবে তা প্রভাব ফেলবে অর্থনীতিতেও। থিম্পুতে সই হওয়া চুক্তিকে এমন ইতিবাচকভাবেই দেখছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি।

চারদেশের সড়ক যোগাযোগ চুক্তিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, যাত্রীবাহী বা পণ্যবাহী গাড়ি যাতায়াতের কথা তো বলাই আছে চুক্তিতে, পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়েও চলাচল করা যাবে এই চার দেশের মধ্যে।

‘এর ফলে কিন্তু আমাদের পরিবহন সেবা খাতও অনেক বেশি লাভবান হবে। কেননা অনেক অনেক ট্রান্সপোর্ট প্রয়োজন হবে চার দেশের মধ্যে যাতায়াত বাড়ানোর জন্য,’ চুক্তির এক ভিন্নদিকের কথা এভাবে উল্লেখ করেন তিনি।

Banglabid

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, চুক্তি কার্যকর হলে দেশের মানুষ যেমন সহজে তিনটি দেশে ভ্রমণ করতে পারবে, তেমনই তিনটি দেশের মানুষও সহজে আমাদের দেশে আসতে পারবে। তাছাড়া পথটা অনেক সহজ হয়ে যাবে। এতে লাভবান হবে সবাই।

মানুষের পাশাপাশি পণ্য পরিবহনের ফলে বাণিজ্যও বাড়বে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। কিন্তু সেক্ষেত্রে বাজারে টিকে থাকতে হলে নিজেদের প্রতিযোগিতার উপযোগী করে তুলতে হবে বলে সতর্কও করেছেন তিনি।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাইরের দেশের বেশ কিছু পণ্য আমাদের দেশে আসবে, এতে ভোক্তারা হয়তো লাভবান হবে। কিন্তু যদি আমরা আমাদের সেরাটা দিতে না পারি তাহলে প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক পিছিয়ে যাবো। যার প্রভাব আসবে দেশের অর্থনীতিতেও।

Reneta

সঙ্গে তিনি যোগ করেন, বিদেশী পণ্য সহজে আসবে বলে সাধারণ মানুষ অনেক কিছুই পাবে বেশ কম দামে।

দেশের বাণিজ্যের প্রসারে বেশ কিছু দিকে বেশি নজর দিতে হবে বলেও জানান ড. মোস্তাফিজ। ‘যদি দেশের অবকাঠামো উন্নত না থাকে, যদি পণ্য পরিবহনে বাইরের দেশগুলোকে অনেক খারাপ পথ পাড়ি দিতে হয়; তাহলে আমদানি-রপ্তানি আরো ক্ষতির সম্মুখীন হবে।’

এক্ষেত্রে অন্য তিনটি দেশকে সীমান্ত অতিক্রমের সময় নানান ঝক্কি, ল্যান্ড কাস্টমস জটিলতা এবং অন্যান্য সমস্যা দূর করতে না পারলে প্রতিযোগিতার বাজার হারাতে হবে বলেও সতর্কবাণী তার।

তাছাড়া চার দেশের মধ্যে যেসব আইন কানুন আছে যেমন, চেকিং সেসব সমন্বিত করার কথাও বলেন তিনি। পাশাপাশি নিজেদের অর্থনীতি উন্নত করার জন্য নিজেদের সরবরাহ সক্ষমতার দিকে আরো বেশি নজর দেওয়ার পরামর্শও তার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় গণমাধ্যমে খালেদা জিয়া মিথ্যাচার করেছেন: বাণিজ্যমন্ত্রী

পরবর্তী

নারীর প্রেমে অভিনেত্রী স্টুয়ার্ট

পরবর্তী

নারীর প্রেমে অভিনেত্রী স্টুয়ার্ট

ফ্রান্সের ঐতিহাসিক সেন্ট ডোনেইশন গীর্জায় আগুন

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT