চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক নিরাপদ হবে কবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৩৯ অপরাহ্ণ ১১, মে ২০১৯
সম্পাদকীয়
A A

শনিবার সন্ধ্যার আগে রাজধানীর শনির আখড়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চ্যানেল আই অনলাইনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরটি মর্মান্তিক। যদিও সব মৃত্যুর খবরই তাই। তবে কখনও কখনও ঘটনার পেছনের গল্প, তাকে আরো বেশি মর্মস্পর্শী করে তোলে। শনির আখড়ার ঘটনাটিও তেমনই।

এই ঘটনায় যিনি মারা গেছেন তার নাম মামুন। বছরের চল্লিশ বয়সী এই ব্যক্তি আজই একটি মোটরসাইকেল কিনেছিলেন। যে ছিল তার দীর্ঘদিনের শখ। নতুন কেনা সেই মোটরসাইকেলটি নিয়েই তিনি বাড়িতে ফিরছিলেন স্ত্রী-সন্তানের কাছে। কিন্তু বেপরোয়া বাস, তাকে পিষ্ট করেছে চাকায়। দ্রুত হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি মামুনকে।

আমরা নিশ্চিত করেই বলতে পারি, প্রতিদিন দেশের সড়ক, মহাসড়কে দুর্ঘটনা নিহত ব্যক্তিদের প্রত্যেকেরই এমন আলাদা আলাদা মর্মস্পর্শী গল্প রয়েছে। যা যে কোনো মানুষের অন্তর স্পর্শ করে যাবে। কিন্তু আমাদের শিক্ষা হচ্ছে কেই? রাস্তার এই বেপরোয়া দানবদেরকে আমরা থামাতে পারছি? কোনো আইন, কোনো নিয়মে কি নিয়ন্ত্রণ করা যাচ্ছে তাদের? না, তা করা যাচ্ছে না। তাহলে কি আমরা দিনের পর দিন এভাবেই চলতে থাকবো? এভাবে প্রতিদিন রক্ত ঝরবে সড়ক-মহাসড়কে? হারিয়ে যাবে সম্ভাবনার নতুন নতুন উৎস?

Banglabid

মামুনদের যেদিন সড়কে এভাবে মরতে হচ্ছে, সেদিনই দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ‘নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি’র (এনসিপিএসআরআর) নিয়মিত মাসিক জরিপ ও পর্যবেক্ষণ সড়ক দুর্ঘটনার ভয়াবহ কিছু তথ্য তুলে ধরা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদন প্রকাশ বলা হয়েছে, গত চার মাসে (১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল) ১ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৫৫২ জন নিহত ও ৩ হাজার ৩৯ জন আহত হয়েছে। নিহতের মধ্যে ১৯৫ জন নারী ও ২৬৮ জন শিশুও রয়েছে।

সেখানে আরো বলা হয়, জানুয়ারিতে ৩৮৩টি দুর্ঘটনায় ৫৩ নারী ও ৭১ শিশুসহ ৪১১ জনের প্রাণহানি এবং ৭২৫ জন আহত হয়েছে। ফেব্রুয়ারিতে ৪০১টি দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছে যথাক্রমে ৪১৫ জন ও ৮৮৪ জন আহত। নিহতের তালিকায় ৫৮ নারী ও ৬২ শিশু রয়েছে। মার্চে ৩৮৪টি দুর্ঘটনায় ৪৬ নারী ও ৮২ শিশুসহ ৩৮৬ জন নিহত ও ৮২০ জন আহত হয়েছে। এপ্রিলে দুর্ঘটনা ঘটেছে ৩২৭টি। এতে ৩৪০ জন নিহত ও ৬১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৮ নারী ও ৫৩ শিশু রয়েছে।

Reneta

তার মানে সড়ক দুর্ঘটনা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিন্তু কেন? আমরা জানি, এ নিয়ে সরকার একটি কমিটিও করে দিয়েছে। বিতর্কিত পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান আবার সেই কমিটির চেয়ারম্যান। এরই মধ্যে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কিছু সুপারিশও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছে কমিটি। কিন্তু সেই সুপারিশ বাস্তবায়িত হবে কবে? আর কমিটির সুপারিশ কতটা বাস্তব সম্মত? এসব নিয়েও প্রশ্ন আছে।

আমরা মনে করি, কমিটি, সুপারিশ, পরিকল্পনা – এসবের আগে প্রয়োজন সড়কের বেপরোয়া চালকদেরকে নিয়ন্ত্রণ করা। তারপর বিভিন্ন মেয়াদী সুপারিশ বা পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে। কিন্তু এভাবে আর কতদিন? এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কেননা নিরাপদ সড়কের বিকল্প নেই।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়কসড়ক দুর্ঘটনাসড়কে মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT