চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া নিয়োগপত্র ও  শ্লীলতাহানির অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২১
জনপদ, টাঙ্গাইল, স্বাস্থ্য
A A
স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) ডা. মহী উদ্দিন আহমেদের বিরুদ্ধে কর্তৃপক্ষ বরাবর দেড় লাখ টাকার বিনিময়ে ভুয়া নিয়োগপত্র, শ্লীলতাহানি ও স্বজনকে অনৈতিক প্রস্তাব দেয়ার লিখিত অভিযোগ করেছেন হাসপাতালে কর্মরত এক নারী বাবুর্চি। গেল ৮ আগষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর এই লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগে জানা গেছে, ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. মহী উদ্দিন হাসপাতালের বাবুর্চি (কুক) ওই নারীসহ তার ভাগ্নিকে হাসপাতালের তার (টিএইচও) কোয়ার্টারে যেতে বলেন। পরে ওই বাবুর্চি ও তার ভাগ্নি স্বাস্থ্য কর্মকর্তার কোয়াটারে গেলে তাদের দুইজনকেই আপত্তিকর প্রস্তাব দেন। পরে তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাবুর্চিকে শ্লীলতাহানির চেষ্টা করেন ওই টিএইচও ডা. মহী উদ্দিন। কিন্তু পরবর্তিতে শ্লীলতাহানি করতে না পেরে মারধর করেন বাবুর্চিকে।

পরে ওই বাবুর্চি চিৎকার করে টিএইচও’র রুমে ফাঁসি নিতে গেলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এর আগে হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচী (এসএসকে) অস্থায়ী ভিত্তিতে উস্বাক/ ভূঞা/ এসএসকে/ ট্রেন্ডার/ জনবল ন্যাস্তকরণ/২০২১/১১৭২ স্মারকে দুই দফায় দেড় লাখ টাকার বিনিময়ে তার ভাগ্নিকে হাসপাতালের পরিছন্নতাকর্মী হিসেবে নিয়োগপত্র দেন। পরে তাকেও চাকরির ভয় দেখিয়ে আপত্তিকর প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে।

Banglabid

ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের বাবুর্চি বলেন, হাসপাতালের টিএইচও আমাকে ও আমার ভাগ্নিকে আপত্তিকর প্রস্তাব দেয়ার পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এঘটনার দিন তার (টিএইচও) কোয়াটার রুমে ফাঁস নিতে গেলে আশাপাশের লোকজন এসে উদ্ধার করে। এছাড়া ভাগ্নিকে হাসপাতালে পরিছন্নতাকর্মীর চাকরির জন্য দুই দফায় দেড় লাখ টাকা নেন ডা. মহীউদ্দিন। পরে ভাগ্নিকে নিয়োগপত্র দেয়া হয় ঠিকই। পরে দেখি সেই নিয়োগপত্র ভুয়া। অন্যদের নিয়োগ দেয়া হয়েছে। পরে ঘটনার বিচার চেয়ে গত ৮ আগষ্ট জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন বলেন, কে বা কার প্ররোচনায় করেছে এটা জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, যেহেতু ঘটনাটি ষ্পর্শকাতর। তাই সেটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দিয়েছি।

Reneta

জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহবুদ্দিন খান বলেন, ভূঞাপুর হাসপাতালের বাবুর্চির (কুক) লিখিত অভিযোগ পেয়েছি। এটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, অভিযোগ পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সিভিল সার্জনকে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভুয়া নিয়োগপত্রশ্লীলতাহানির অভিযোগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কঠোর লকডাউনের পর খুলেছে গণপরিবহনসহ সব অফিস

পরবর্তী

লকডাউনে ফেসবুকে পরিচয়, পারিবারিকভাবে বিয়ে হলো নিলয়ের

পরবর্তী
বাংলাদেশি বিবাহের জন্য ঐতিহ্যবাহী পোশাক পরিহিত দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনে ফেসবুকে পরিচয়, পারিবারিকভাবে বিয়ে হলো নিলয়ের

বাংলাদেশের একজন নারী সাংবাদিক বা কর্মকর্তা, পোষাক পরিহিত, ক্যামেরা হাতে, অনুষ্ঠানস্থলে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবির প্রথম নারী ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT