চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীসহ অস্ট্রেলিয়ায় পোশাকের মডেল ঈশানা খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২৫, জুন ২০২০
বিনোদন
A A

লাক্সতারকা ঈশানা খান বিয়ের পর অস্ট্রেলিয়া প্রবাসী হলেও দেশটির সিডনি শহরের নামকরা বুটিক্স হাউজ ভিলোনি’র মডেল হয়েছেন। তবে তিনি একা নন, মডেল হয়েছেন তার স্বামী শারিফ চৌধুরীও।

অস্ট্রেলিয়ান সিটিজেন বাংলাদেশি ফটোগ্রাফার রিজ রেহমানের মাধ্যমে ঈশানা ও স্বামী এ কাজের সুযোগ পেলেন।

গেল শনিবার বড় পরিসরে সিডনির এক স্টুডিওতে শুট সম্পন্ন হয়েছে। ফটোশুটে পোশাক ছিল স্পেশাল গাউন যা বড়বড় সেলেব্রেটিরা রেডকার্পেট শোতে পরে থাকেন।

সিডনি থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে ঈশানা বলেন, রিজ রেহমানের মাধ্যমে কাজের সুযোগ পেয়েছি। তিনি আমার স্বামীর পরিচিত এবং বড়বড় ইভেন্টে কাজ করে থাকেন। শাহরুখ খান, সালমান খান, কারিনা কাপুর, সোনম কাপুরসহ বড় সেলেব্রেটিদের নিয়ে কাজ করেছেন।

ঈশানা আরও বলেন, প্রায় দুমাস আগে থেকে কাজের ব্যাপারে কথাবার্তা হয়। ফ্যাশন হাউজ কর্তৃপক্ষ আমার প্রোফাইল ও বাংলাদেশের বিভিন্ন কাজ দেখে পছন্দ করায় বুটিক্স হাউজ ভিলোনি’র জন্য শুট করি।

ঈশানা জানান, একা ও স্বামী শারিফ চৌধুরীকে নিয়েও কাপল শুট করেছেন। তিনি বলেন, এটা রেডকার্পেটের পোশাক। সেলিব্রেটিরা বড় বড় অনুষ্ঠানে যোগ দেন রেডকার্পেটে হেঁটে। সেখানে যোগ দেয়ার জন্য স্পেশাল পোশাক যা বাংলাদেশি টাকায় ব্যয়বহুল।

Reneta

ঈশানা বলেন, গত রোজায় সিডনিতে আরও একটি ফ্যাশন হাউজের কাজ করেছি। কিন্তু সেটি বাংলাদেশের ফ্যাশন হাউজের। বাঙালি কালচার নির্ভর কাজ। ওই কাজটি এখনো প্রচারে আসেনি। তার আগেই অস্ট্রেলিয়ার স্থানীয় ফ্যাশন হাউজের মডেল হলাম। এ কাজটি শুধু অনলাইনের জন্য ব্যবহার করা হবে নাকি বিলবোর্ড তৈরিতে ব্যবহৃত হবে সেটি জানতে পারিনি।

যোগ করে তিনি বলেন, এবারের শুটের জন্য বেশ প্রস্তুতি নিতে হয়েছে। আমি ও শারিফ (স্বামী) গ্রুমিং করেছি। একসপ্তাহ ধরে লিকুইড ডায়েট করেছি। ওজন কমাতে হয়েছে।

ঈশানা বলেন, বাংলাদেশে থেকে অনেক ফটোশুট করেছি। কিন্তু সিডনিতে যে কাজটি করলাম এ ধরনের শুট জীবনেও করিনি। এটা আমার জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা হলো।

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন ঈশানা খান। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন। দুই বছর প্রেমের পর গেল বছরের ১০ জুলাই পারিবারিকভাবে শারিফ চৌধুরীকে বিয়ে করেন ঈশানা খান। কদিন পরেই স্বামীর সঙ্গে উড়াল দেন সিডনিতে।

ঈশানা বলেন, করোনার প্রকোপ দেখা না দিলে দেশে বেড়াতে আসতাম। কিন্তু এখন যে অবস্থা আসার উপায় নেই। অস্ট্রেলিয়া করোনা ধকল কাটিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরছে। এখানে অবস্থা অনেকটা ভালো। তবে সরকারি নির্দেশ এ বছরটা যেন সবাই দেশেই থাকে। তাই চাইলেও খুব শিগগির দেশে ফেরা হচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অস্ট্রেলিয়াঈশানাঈশানা খাননাটকমডেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ ৩ বাংলাদেশি নিহত

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT