চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব ও উস্কানিমূলক পোস্টের অভিযোগে ৩ অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
অপরাধ
A A
সাইবার নিরাপত্তা ও হ্যাকার আক্রমণের বিরুদ্ধে সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধ্বংসাত্মক কার্যক্রমের উস্কানির দেয়ার অভিযোগে ৩ জন অনলাইন অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

সাইবার ক্রাইমের উর্ধ্বতন কর্মকর্তারা বলছে, গ্রেপ্তার হওয়া আসামিরা স্বাভাবিক আন্দোলনকে ফেসবুকের মাধ্যমে উস্কানি দিয়ে সহিংসতায় নিতে যেতে ভূমিকা রেখেছে।

বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতাররা হলেন তৌহিদুল ইসলাম তুষার (২৪), মো: ওয়ালিউল্লাহ (২৮) ও মো: ইহসান উদ্দিন ইফাজ (১৮)।

Banglabid

সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, উস্কানির অভিযোগে গত ৫ আগস্ট রমনা থানায় আইসিটি অ্যাক্টে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মেমরি চিপসহ ফেসবুক আই ডি ও গ্রুপ সমুহ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ‘তদন্তে জানা গেছে, আসামিরা ফেসবুক লাইভ ও পোস্টসহ নানান কন্টেন্ট পোস্ট ও শেয়ার করে স্বাভাবিক আন্দোলনকে সহিংস করতে ভুমিকা রাখে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এদের আসল উদ্দেশ্য জানা যাবে।’

আসামিদের ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Reneta

এর আগে গুজব রটানোর অভিযোগে মাহবুবুর রহমান আরমান(৩০), আলমগীর হোসেইন(২৭) ও সাইদুল ইসলাম’কে(৩১) গ্রেফতার করা হয়।

তাদের বিষয়ে এডিসি বলেন, ইতোমধ্যে ৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের ফেসবুক লিংকসমুহ যাচাই বাছাই করে অনেকের যোগসূত্রও পাওয়া গেছে। অচিরেই ঘাপটি মেরে থাকা ভিন্নমতাবলম্বীদেরও আইনের আওতায় আনা হবে।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে। পরে সরকারকে তাদের দাবি মেনে নেওয়া হলে তারা ঘরে ফিরে যায়।

গত শনিবার ও রোববার ধানমন্ডিতে একটি গুজবের কারণে শিক্ষার্থীরা সহিংস হয়ে ওঠে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গল্পে আড্ডায় রুপালী পর্দার চার তারকা

পরবর্তী

‘ফরীদি ভাই শুধু এক প্যাকেট বেনসন লাইট নিয়েছিলেন’

পরবর্তী

‘ফরীদি ভাই শুধু এক প্যাকেট বেনসন লাইট নিয়েছিলেন’

কারো তদবিরই শুনছেন না ট্রাফিক সার্জেন্টরা

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT