চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্নাতক শিক্ষার্থীদের গবেষণায় ফেলোশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৮
শিক্ষা
A A

স্নাতক প্রোগ্রামে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ফেলোশিপ-২০১৮’ প্রদানের উদ্যোগ নিয়েছে গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং, যুক্তরাষ্ট্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।

সংগঠন দুটির সমন্বিত উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এই কর্মসূচি শুরু হলো। প্রাথমিক পযায়ে প্রতি প্রস্তাবনায় ৭ হাজার করে মোট ৪টি ফেলোশিপ প্রদান করা হবে। স্নাতক ছাত্রছাত্রীদের প্রাইমারি প্রাথমিক গবেষণা প্রস্তাবনা থেকে যাচাই-বাছাই করে এই ফেলোশিপ প্রদান করা হবে।

প্রথমবারের মতো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক ছাত্রছাত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সদস্যদের কাছ থেকে এই প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। এডুকেশন, হেলথ, জেন্ডার স্টাডিজ, পলিটিকস, ল, ইথিকস-রিলিজওন, এনভায়রনমেন্টাল সায়েন্স, সোসাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, মিডিয়া, বিজনেস, ট্রেড অ্যান্ড ট্যুরিজম; বিষয়ের উপর ব্যক্তিগত বা গ্রুপভিত্তিক প্রস্তাবনা জমা দেয়া যাবে।

৩ পৃষ্ঠার গবেষণা প্রস্তাবনার সঙ্গে আবেদনপত্র, প্রার্থীর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের স্ব স্ব রিসার্চ টিমের সুপারভাইজারের সমর্থনপত্র একসাথে করে ২ মে, ২০১৮ তারিখের মধ্যে [email protected] এবং cc করে [email protected] তে জমা দিতে হবে। আবেদনপত্রের শিরোনামে অবশ্যই ‘First Undergraduate Research Fellowship-2018’ লিখতে হবে এবং নিজের ডিপার্টমেন্ট ও সংগঠনের নাম উল্লেখ করতে হবে।

জমাকৃত প্রস্তাবনাগুলো থেকে যাচাই-বাছাই করে এবং প্রার্থীদের একটি সংক্ষিপ্ত সাক্ষাতকারের পর চূড়ান্ত প্রস্তাবনা চারটিকে এই ফেলোশিপ প্রদান করা হবে। অর্থ প্রদান ছাড়াও ফেলোশিপ প্রাপ্তদের ঢাকা শহরের বিভিন্ন আর্কাইভ, লাইব্রেরি থেকে গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহে সহযোগিতা প্রদান, বিশেষ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতকারের সঙ্গে সহযোগিতা প্রদান করা হবে।

ফেলোশিপ সংক্রান্ত যেকোন বিষয়ে প্রশ্ন থাকলে যোগাযোগ করতে বলা হয়েছে গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং, যুক্তরাষ্ট্রের সহ-প্রতিষ্ঠাতা শাকিল মালিক ([email protected]) অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক ([email protected]) এর সঙ্গে।

Reneta

স্নাতক গবেষকদের ফেলোশিপ প্রদান প্রসঙ্গে গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর সহ-প্রতিষ্ঠাতা শাকিল মালিক চ্যানেল আই অনলাইনকে জানান, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণদের গবেষণায় আসতেই হবে। এক্ষেত্রে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বল্প পরিসরে এই ফেলোশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম। সাধারণত স্নাতকদের গবেষণাকে গুরুত্ব দেয়া হয় না বাংলাদেশে।কিন্তু তাদের গুরুত্ব দেয়া উচিত। এটি মূলত পরীক্ষামূলক আয়োজন। আগামী বছর থেকে আমরা অধিক সংখ্যক শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদান করার উদ্যোগ গ্রহণ করবো।

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গবেষণা সংগঠন বাংলাদেশে নতুন একটি ধারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই এই ধারণার সূচনা করেছেন। আমরা এই সংগঠনের মাধ্যমে বিশেষ করে স্নাতক শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার জন্য নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছি। তারই অংশ হিসেবে ‘স্নাতক গবেষণায় ফেলোশিপ প্রোগ্রাম’। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং সংগঠনটি সহযোগিতায় এগিয়ে এসেছে। এজন্য আমরা কৃতজ্ঞ সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা শাকিল মালিক এর কাছে। এবার এই প্রোগ্রাম শুরু করেছি সীমিতভাবে। পরের বছর থেকে পুরো দেশের বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের এই প্রোগ্রামের আওতায়ভুক্ত করার চেষ্টা থাকবে। এতে করে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা গবেষণায়  আসবে এবং গবেষণাকে ক্যারিয়ার হিসেবে গ্রহণে উদ্বুদ্ধ হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ফেলোশিপ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

মে ২৩, ২০২৬

সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প অনুমোদন করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে শিশুমৃত্যু ৫১২, একদিনে প্রাণ গেল আরও ১৩ শিশুর

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের গ্রিন কার্ডের আবেদনের জন্য নতুন নির্দেশনা!

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘরমুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT