চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টুয়ার্ট ল দুই ম্যাচ নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ স্টুয়ার্ট ল’কে দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। সেইসঙ্গে তাকে জরিমানাও করা হয়েছে। ম্যাচ অফিসিয়ালদের ব্যাপারে বাজে কথা বলায় ল’কে এই শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

ঘটনা ভারতের বিপক্ষে হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় টেস্টের সময়কার। ম্যাচে তিনদিনে হারার সঙ্গে সিরিজে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা।

ল’র শাস্তি ঘোষণা করে আইসিসি জানিয়েছে, অফিসিয়ালদের ব্যাপারে কথা বলে তিনি সুস্পষ্টভাবে কিছু বিধি লঙ্ঘন করেছেন। কাইরন পাওয়েলের আউটের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছিলেন ল। আইসিসি বলছে, পাওয়াল আউট হওয়ার পর জনসম্মুখে চতুর্থ আম্পায়ার নিতিন মেননের সামনে ‘অনুপযুক্ত’ শব্দ ব্যবহার করেছেন ল।

Banglabid

তাতে দুই ওয়ানডেতে নিষিদ্ধের সঙ্গে ল’কে ম্যাচ ফি’র ১০০% জরিমানা করেছে আইসিসি।

আইসিসি জানায়, পাওয়েলকে আউট দেয়ার পর টিভি আম্পায়ারের দিকে ছুটে যান ল। তারপর যান চতুর্থ আম্পায়ারের দিকে। এসময় খেলোয়াড়দের উপস্থিতিতে ম্যাচ অফিসিয়ালদের নিয়ে ‘অনুপযুক্ত’ শব্দ ব্যবহার করেন।

শৃঙ্খলা সম্পর্কিত শুনানি এড়াতে অপরাধ স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান এ সাবেক ক্রিকেটার। ম্যাচ ফি’র ১০০% জরিমানার সঙ্গে ল’র নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়। ২৪ মাসের মধ্যে এটি ছিল তার চতুর্থ ডিমেরিট পয়েন্ট। ফলে নিয়ম অনুযায়ী স্বয়ংক্রীয়ভাবেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা চাপে তার উপর।

Reneta

নিষেধাজ্ঞার ফলে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে দলের সঙ্গে থাকতে পারবেন না ল। ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ২১ অক্টোবর, গৌহাটিতে। দ্বিতীয়টি বিশাখাপত্তমে, ২৪ অক্টোবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টসস্টুয়ার্ট ল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকল্পধারার সঙ্গে জোট করা বিষয়ে এখনই মন্তব্য নয়: ওবায়দুল কাদের

পরবর্তী

ক্রিকেটের বিষয়ে সৎ ও স্বচ্ছ থেকেছি: জয়সুরিয়া

পরবর্তী

ক্রিকেটের বিষয়ে সৎ ও স্বচ্ছ থেকেছি: জয়সুরিয়া

জয় চৌধুরীর নায়িকা মাহিয়া মাহি

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT