চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকল্পধারার সঙ্গে জোট করা বিষয়ে এখনই মন্তব্য নয়: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিকল্পধারা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটে আসতে চাইলে আওয়ামী লীগ সেটাকে কিভাবে গ্রহণ করবে আওয়ামী লীগ? আর আওয়ামী লীগ থেকেই বিকল্পধারাকে জাতীয় নির্বাচনকে সময় পাশে পাওয়ার কোন ইচ্ছে আছে কিনা? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: আমি এখনই মন্তব্য করতে চাচ্ছি না। এ বিষয়ে আমাদের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আলোচনা হবে।

মঙ্গলবার সকালে বনানীতে বিআরটিএ’র নবনির্মিত ভবনের কাজের অগ্রগতি পরিদর্শনে যান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন: বিকল্পধারা যদি আমাদের সঙ্গে আসতে চায়  তাহলে আমাদের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত লাগবে। আমাদের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। জোট, সমীকরণ, পোলারাইজেশন কোথায় গিয়ে দাঁড়াবে এটা এখনই বলা মুশকিল।

Banglabid

বিকল্পধারাকে আনতে চাইলে কি অবস্থান আবার তাদেরকে নিজ থেকেই কোন প্রস্তাব আওয়ামী লীগ দেবে কিনা এ বিষয়ে, ওয়ার্কিং কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কাদের।

বলেন:এ বিষয়ে আমরা আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব। তবে আমি এখনই কমেন্ট করতে পারছি না।

নির্মানাধীন বিআরটিএ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ওবায়দুল কাদের

যেহেতু দলের সিদ্ধান্ত ছাড়া অ্যালায়েন্সের (জোট) ব্যাপারে অগ্রসর হতে পারি না। ইলেকশন রিলেটেড সব বিষয় আমাদের ওয়ার্কিং কমিটিতে আলোচনা হবে। সেখানে আমরা আলোচনা করবো।

Reneta

আমি হাইপোথেটিক্যাল কথা বলিও না, আর বলবোও না; যোগ করেন কাদের।

শুরুতে জাতীয় যুক্তফ্রন্ট নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে কাদের বলেন: আমরা যতদূর জানি যুক্তফ্রন্টকে (বিকল্পধারা) সুকৌশলে বের করে দেয়া হয়েছে। তারা এখানে থাকুক এটা বিএনপির জন্য স্বস্তিদায়ক ছিল না।

বিকল্পধারা নিয়ে বিএনপির অস্বস্তি তুলে ধরে কাদের বলেন: এই বদরুদ্দোজা চৌধুরী বিএনপি সময় প্রেসিডেন্ট ছিলেন। তাকে কিভাবে অপমান করা হয়েছে, তার সঙ্গে একটি অস্বস্তির বিষয় বিএনপি’র আছে। বরাবরই ছিল সেটা আপনারা জানেন। এমনকি বদরুদ্দোজা সাহেবকে বাসায় ডেকে অপমান করা হয়েছে। যিনি ডেকেছিলেন তার বাসার দরজা খোলারও নাকি লোক ছিলো না!

এদিকে, গত ১৩ অক্টোবর শনিবার বিকল্পধারা সিনিয়র যুগ্ম-মহাসচিব মাহি বি চৌধুরী চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে আওয়ামী লীগের সঙ্গে জোটের সম্ভবনা উড়িয়ে দেন। বলেন: আওয়ামী লীগ এবং ১৪ দলের বিরুদ্ধেই আমাদের এই সমস্ত প্রক্রিয়া। তাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্যই আমাদের এসব প্রচেষ্টা। সেখান থেকে তাদের সঙ্গে যাওয়ার কোন প্রশ্নই আসে না।

জোটের রাজনীতিতে একটা সময় এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী উদ্যোগে জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) এবং নাগরিক ঐক্যের সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিলো যুক্তফ্রন্ট।

সেখান থেকেই শুরুতে চেষ্টা ছিলো জাতীয় ঐক্যের। সেই জায়গা থেকে হঠাৎই বিকল্পধারাকে বাদ রেখেই আ স ম আবদুর রব’র জেএসডি এবং মাহমুদুর রহমান’র মান্না নাগরিক ঐক্যে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়।

যার নেতৃত্ব দিচ্ছেন গণ ফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এ জোটের অপর দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নায়ক’-এর দখলে দেশের বড় বড় সিনেমা হল!

পরবর্তী

স্টুয়ার্ট ল দুই ম্যাচ নিষিদ্ধ

পরবর্তী

স্টুয়ার্ট ল দুই ম্যাচ নিষিদ্ধ

ক্রিকেটের বিষয়ে সৎ ও স্বচ্ছ থেকেছি: জয়সুরিয়া

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT