চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টিফেন হকিং যখন ফুটবল তাত্ত্বিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
স্টিফেন হকিং-নোবেল

বিশ্বের বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্যার স্টিফেন হকিং। বুধবার ৭৬ বছর বয়সে মারা গেছেন। তার নামের পাশে অসংখ্য কৃতিত্ব রয়েছে। রয়্যাল সোসাইটির একজন ফেলো এবং আমেরিকান ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সের সদস্য। হকিং আলবার্ট আইনস্টাইনের পর থেকে সবচেয়ে উজ্জ্বল তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হিসেবে বিবেচিত হয়।

মহাজাগতিক রহস্যের পাশাপাশি ফুটবল নিয়েও ভাবতেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী হকিং৷ তিনি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের জয়ের কৌশল নিয়ে নতুন তত্ত্ব দিয়েছিলেন৷ ইংল্যান্ডের জেতা ১৯৬৬ বিশ্বকাপ থেকে এপর্যন্ত সবগুলো বিশ্বকাপে ইংল্যান্ডের নৈপুণ্য বিশ্লেষণ করেন হকিং৷ তার ভাষায়, ‘ব্যাপারটা সাংঘাতিক জটিল। আসলে আমি মনে করি, ফুটবলের তুলনায় কোয়ান্টাম পদার্থবিদ্যাই বরং সোজাসাপটা৷’

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য পরামর্শ দিয়ে হকিং বলেছিলেন কোমল আবহাওয়াই তাদের জন্য সেরা। কিন্তু তাপমাত্রা যদি ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫৯ শতাংশ পর্যন্ত কমে যায়। আর ইংল্যান্ড যদি সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৫০০ মিটার উঁচুতে খেলে হলে তাদের জয়ের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়।

Banglabid

তিনি আরো বলেছিলেন, ‘ দেশ থেকে অল্প দূরত্বে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ২২ শতাংশ বেশি। তবে সাংস্কৃতিক ব্যবধান ও আকাশভ্রমণের ক্লান্তির মাশুল দিতে হবে। তাছাড়া স্থানীয় সময় বেলা তিনটায় খেলা শুরু হলে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়।

দলীয় কৌশল নিয়ে হকিংয়ের বিশ্লেষণ ছিল, আত্মবিশ্বাসী ৪-৩-৩ ছকে খেলা হলে ইংল্যান্ডের সাফল্যের হার ৫৮ শতাংশে পৌঁছায়। ৪-৪-২ ছকে এই হার ৪৮ শতাংশ। রঙিন জার্সি পরে মাঠে নামলে ইংল্যান্ডের খেলোয়াড়দের সাফল্যের হার ২০ শতাংশ বৃদ্ধি পায়। লাল রঙে দলটি বেশি আত্মবিশ্বাসী, আক্রমণাত্মক ও প্রভাবশালীরূপে খে​লতে পারে।

নিখুঁত পেনাল্টিস্ট্রাইকার বাছাই নিয়ে তার বিশ্লেষণ, পেনাল্টি শটেআক্রমণভাগের খেলোয়াড়দের সাফল্য ৮১ শতাংশ, মধ্যমাঠের খেলোয়াড়দের ৬৭ শতাংশ আর রক্ষণভাগের খেলোয়াড়দের ৬৫ শতাংশ।

Reneta

হকিংয়ের বিশ্লেষণ ছিল খেলোয়াড়দের মাথার চুলের স্টাইল নিয়েও। তার বিশ্লেষণে, সোনালি চুল ও টাকমাথাওয়ালা খেলোয়াড়দের সাফল্যের হার যথাক্রমে ৮৪ ও ৭১ শতাংশ। আর কালো চুলের খেলোয়াড়দের সাফল্য এ ক্ষেত্রে ৬৯ শতাংশ।

শটের আগের দৌড় নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ দেন হকিং। বলেন, তিন ধাপ বা তারও কম দৌড়ে শট নিলে সাফল্যসম্ভাবনা মাত্র ৫৮ শতাংশ। পায়ের এক পাশ দিয়ে লাথি মেরে শট নিলে সাফল্যের হার ১০ শতাংশ বৃদ্ধি পায়। আর গোলরক্ষক নিয়ে তার তিনি বলেন, এক পাশ থেকে আরেক পাশে দৌড়াদৌড়িতে ব্যস্ত গোলরক্ষকেরা পেনাল্টি শট ঠেকাতে ১৮ শতাংশ বেশি সফল হয়ে থাকে।

কিন্তু হকিংয়ের বিশ্লেষণের পরও ব্রাজিল বিশ্বকাপে গ্রুপপর্বে তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি ইংল্যান্ড। প্রথম ম্যাচে ইতালির কাছে ২-১ এবং দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে উরুগুয়ের কাছে হারে ইংলিশরা। আর তৃতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। সেই সঙ্গে শেষ ষোলোর আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ইংল্যান্ডকে।

ব্রাজিলে ব্যর্থতার পর আরেকটি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইংল্যান্ড। আগামী ১৪ জুন শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। আসরের চতুর্থদিন (১৮জুন) ইংলিশরা তাদের প্রথম ম্যাচ খেলবে তিউনেসিয়ার বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্টিফেন হকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোবেল অধরাই রয়ে গেল তার

পরবর্তী

নাহিদুলের ব্যাটে জিতল প্রাইম ব্যাংক

পরবর্তী

নাহিদুলের ব্যাটে জিতল প্রাইম ব্যাংক

তোমরা যারা এভাবে চিন্তা করো, তাদের কথাও শুনতে চাই: জাফর ইকবাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT