চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি ঘিরে সৌম্যর ‘নতুন পরিকল্পনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে, টেস্ট দলে জায়গা হারালেও টি-টুয়েন্টিতে সৌম্য সরকার একদম আলাদা। গত বছর এই ফরম্যাটের ক্রিকেটে দলের সেরা ব্যাটসম্যান তিনি। এ বছরও শ্রীলঙ্কার বিপক্ষেও প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে শুরু করেছেন। ২০ ওভারের ক্রিকেটে নিজের জায়গা পাকা করতে অনুশীলনে ‘কিছু কাজ নতুনভাবে’ করছেন এই ওপেনার।

নিধাস ট্রফি সামনে রেখে শুক্রবার বিকেলে মিরপুরে অনুশীলন করে বাংলাদেশ জাতীয় দল। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের বোলিং সম্পর্কে মন্তব্য করতে যেয়ে সৌম্য বলেন, ‘যেহেতু বল করি, সুযোগ আসবে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বোলিংয়ের সুযোগ পাইনি। তবে দ্বিতীয় ম্যাচে পেয়েছিলাম। টি-টুয়েন্টির জন্য কিছু কাজ নতুনভাবে করছি। অধিনায়ক বা কোচ যদি মনে করেন আমার বোলিং প্রয়োজন, তাহলে নিজেকে উজাড় করে দেয়ার চেষ্টা করবো।’

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত, বাংলাদেশকে নিয়ে নিধাস ট্রফি আয়োজন করছে দেশটির বোর্ড। ৪ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হলেও ৬ মার্চ এই টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে। চলবে ১৮ তারিখ পর্যন্ত।

Banglabid

সৌম্যকে এখন প্রায়ই বল করতে দেখা যায়। বিপিএলে নিয়মিত হাত ঘোরানোর পর চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও বল করছেন। এই মৌসুমে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে সাত উইকেট নিয়েছেন।

নিধাস ট্রফির জন্য বাংলাদেশ ৪ মার্চ ঢাকা ত্যাগ করবে। তার আগে যতটা সম্ভব ছেলেদের প্রস্তুত করছেন ভারপ্রাপ্ত হেড কোচ কোর্টনি ওয়ালশ।

নিধাসে ভারত প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে আসছে। ধোনি, কোহলিসহ মোট ছয়জনকে তারা বিশ্রাম দিয়েছে। তবু তারা কম শক্তিশালী নয়। কিন্তু সৌম্য প্রতিপক্ষ নিয়ে অতটা ভাবতে রাজি নন। বরং নিজেদের কাজটা করায় মন দিচ্ছেন, ‘কে কোথায় আছি, সেটা আগেই চিন্তা করলে আমরা পিছিয়ে পড়ব। সেটা চিন্তা না করে কিভাবে নিজেদের কাজটা ভালো করতে পারি, সেটা নিয়েই চিন্তা করছি।’

Reneta

তিনি জানান প্রত্যেক দলের জন্য বাংলাদেশের আলাদা পরিকল্পনা থাকবে, ‘সবাই সমান নয়। সবার জন্য আলাদা প্ল্যান থাকবে। একেক দলের সঙ্গে খেলার সময় একেক রকম প্ল্যান থাকবে। সেই প্ল্যান অনুযায়ী খেলতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিলিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin1

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT