চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিধাস ট্রফিতে ধোনি, কোহলিসহ ছয়জন বিশ্রামে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরের নিধাস ট্রফিতে প্রায় দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মাকে অধিনায়ক করে বিশ্রাম দেয়া হয়েছে বিরাট কোহলি, এমএস ধোনি, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া এবং কুলদ্বীপ যাদবকে।

১৫ সদস্যের দলে অভিজ্ঞ বলতে রোহিত শর্মা, সহঅধিনায়ক শেখর ধাওয়ান, দিনেশ কার্তিক আর সুরেশ রায়না। এর মধ্যে দিনেশ আর সুরেশ আবার গত কয়েক মাসে জাতীয় দলে অনিয়মিত ছিলেন।

বিশ্রামে যাওয়া ছয়জনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, মোহাম্মদ সিরাজ, দীপক হুদা এবং রিশভ পান্ট।
মূর্তিকারিগর

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত, বাংলাদেশকে নিয়ে নিধাস ট্রফি আয়োজন করছে দেশটির বোর্ড। ৪ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হলেও ৬ মার্চ এই টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে। চলবে ১৮ তারিখ পর্যন্ত।

একসঙ্গে এত খেলোয়াড়কে বিশ্রাম দেয়ার ব্যাখ্যা দিতে গিয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ বলেন, ‘নিধাস ট্রফির দল নির্বাচন করতে আমরা বাড়তি পরিশ্রম এবং আসন্ন শিডিউলের কথা বিবেচনা করেছি। এই বিশ্রাম আমাদের ফাস্ট বোলারদের পারফর্ম্যান্স বাড়াতে কাজে দিবে। ইনজুরি থেকেও মুক্তি পাবে তারা।’

প্রসাদ জানান, শুধুমাত্র ধোনি আগে থেকে বিশ্রামের আবেদন করে রেখেছিলেন।

Reneta

ভারত সম্প্রতি সাউথ আফ্রিকায় লম্বা একটি সফর শেষ করেছে। বিশ্রাম পাওয়া কয়েকজন ক্রিকেটারের বেশ ধকল গেছে। যেমন হার্দিক সফরের প্রতিটি ম্যাচ খেলেছেন। কোহলি, বুমরাহ শুধুমাত্র একটি টি-টুয়েন্টিতে মাঠে নামেননি।

(আরও পড়ুন-শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ম্যাচের সময়সূচি)

নিধাস ট্রফির পর ভারতের পরবর্তী সফর জুলাইতে। তারা ইংল্যান্ডে খেলতে যাবে। তার আগে এপ্রিল, মে জুড়ে রয়েছে আইপিএল। এরপর জুনে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট রয়েছে।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, কেএল রাহুল, সুরেশ রায়না, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক, দীপক হুদা, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, রিশভ পান্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিধাস ট্রফি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মতপার্থক্য থাকলেও মার্কিন শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

মে ২৩, ২০২৬

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT