চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-মুস্তাফিজের বাড়িতে যাবে বিদ্যুৎ হবে রাস্তা

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১০:২৩ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৫
স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম দুই-নায়ক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের গ্রামের বাড়িতে রাস্তা নির্মাণ ও বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

ঢাকায় থাকা সাতক্ষীরাবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

তবে সব কিছু পেছনে রেখে আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে দলের জন্য আরও বেশি অবদান রাখার প্রত্যয় জানিয়েছেন দুই ক্রিকেটার।

ভারতের বিপক্ষে শেষ হওয়া সিরিজে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান সৌম্য সরকারের। আর সবচে বেশি উইকেট মুস্তাফিজুর রহমানের। ৪২ গড়ে ৩ ম্যাচে ১২৮ করেছেন সৌম্য। আর ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ইতিহাস গড়া পারফরমেন্স মুস্তাফিজুর রহমানের।

সিরিজ জয়ের দুই নায়ক, দুজনের বাড়িই সাতক্ষীরা জেলায়। ঢাকা থাকা সাতক্ষীরার মানুষদের সংগঠন ঢাকাস্থ সাতক্ষীরাবাসি তাই আয়োজন করে তাদের জন্য সংবর্ধনার।

তাদের দুজনের সঙ্গে ছিলেন জাতীয় দলে সবার আগে নাম লেখানো সাতক্ষীরার আরেক সফল ক্রিকেটার রবিউল ইসলাম শিবলুও।

Reneta

সংবর্ধণা অনুষ্ঠানেই জানানো হয় সৌম্যর গ্রামের বাড়ি মহিষডাঙ্গায় পাকা রাস্তা আর বিদ্যুৎ পৌছে দিচ্ছে সরকার। মুস্তাফিজের তেতুলিয়া গ্রামেও যাবে বিদ্যুৎ। আর তা শুধু মুস্তাফিজ-সৌম্যর ক্রিকেট সাফল্যের পুরস্কার।

গণমাধ্যমে কথা বলতে এখনো অস্বস্তি লাগে ইতিহাস গড়া মুস্তাফিজের। তবে নিজের সাফল্যের স্বীকৃতি পাওয়ায় কৃতজ্ঞ বাংলাদেশী ওপেনার।

পাকিস্তান-ভারতের পর বাংলাদেশের পরের এ্যাসাইনমেন্ট’ সাউথ আফ্রিকার সঙ্গে আরেকটি হোম সিরিজ। সে সিরিজেও নিজের সেরাটা দিতে প্রস্তুত সৌম্য।

সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। মঙ্গলবার এক মাসের সফরে ঢাকা পৌছে যাবে সাউথ আফ্রিকা ক্রিকেট দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেটমুস্তাফিজসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মতপার্থক্য থাকলেও মার্কিন শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

মে ২৩, ২০২৬

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT