আন্তর্জাতিক

সৌদি আরবে শিয়া মসজিদে হামলায় নিহত ৩

সৌদি আরবে শিয়া মসজিদে হামলায় নিহত ৩

সৌদি আরবের পূর্বাঞ্চলে আল আহসা এলাকায় শিয়া মসজিদে হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭ জন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা প্রথমে বোমা হামলা করে এবং পরে ৫ বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। তবে ঠিক কতোজন নিহত হয়েছে তা এখনো সঠিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।

যে মরদেহ উদ্ধার করা হয়েছে সেগুলো হামলাকারী নাকি হামলার শিকার তাও নিশ্চিত হওয়া যায়নি। হামলার পরে বন্দুকধারীদের সাথে নিরাপত্তাবাহিনীর গুলি বিনিময় হয়। তবে এখনো হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। 

বিষয়:মসজিদে হামলা সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…