চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমালিয়ায় রেস্তোরাঁয় জঙ্গি হামলা, নিহত ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সোমালিয়ায় রেস্তোরাঁয় জঙ্গি হামলার ছবি, নিহত ৬. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সমুদ্রতীরবর্তী একটি রেস্তোরাঁয় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এর হামলায় অন্তত ছয় ব্যক্তি নিহত হয়েছেন।

দেশটির এক কর্মকর্তার বরাতে বিবিসি জানায়, পেসকাটোর সীফুড রেস্তোরাঁটি সম্প্রতি শহরের দক্ষিণে খোলা হয়েছিল। নিরাপত্তা এবং সরকারী কর্মকর্তারা সেখানে ঘন ঘন আসতেন।

সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওতে হামলার ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ঘটনার পর এর দায় স্বীকার করেছে আল-শাবাব।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, তারা মুরতাদ সরকারের নিরাপত্তা কর্মকর্তা এবং রাজনীতিবিদদের টার্গেট করছে।

আল-শাবাব আরেক জঙ্গি সংগঠন  আল-কায়েদার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত। তারা দেশটিতে সরকারের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মোগাদিসুতে প্রায়ই হামলা চালায়।

দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকাদির আবদিরহমান বলেন, তারা ছয়জন মৃত বেসামরিক নাগরিক এবং আরও সাতজন আহতকে হাসপাতালে নিয়ে এসেছেন।

সোমালিয়ার পুলিশ কমিশনার-সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ওই রেস্তোরাঁয় একটি অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে আহতদের মধ্যে তারা ছিলেন- এমন সম্ভাবনা নেই।

 

 

 

ট্যাগ: সোমালিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন ঝামেলায় বেল

পরবর্তী

পানির নিচ দিয়ে বিদ্যুৎ পৌঁছানো রাঙ্গাবালী এখন বদলে যাওয়া জনপদ

পরবর্তী
রাঙ্গাবালীতে বিদ্যুৎ সংযোগের জন্য নতুন সাবস্টেশন স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

পানির নিচ দিয়ে বিদ্যুৎ পৌঁছানো রাঙ্গাবালী এখন বদলে যাওয়া জনপদ

সিদ্ধার্থ-কিয়ারা প্রেমের মুহূর্তের ছবি, রঙিন ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেঙে গেছে সিদ্ধার্থ-কিয়ারার প্রেম?

সর্বশেষ

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT