চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষমা স্বরাজের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক সোমবার

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৯:০৫ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

বাংলাদেশে সফরের সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সোমবার দুপুরে একান্তে  বৈঠক হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

যৌথ পরামর্শক কমিটির বৈঠকে অংশ নিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২৪ ঘণ্টার সফরে বাংলাদেশে আসছেন রোববার। দুপুর ১২টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তিনি ।

যদিও বৈঠকের সময় ও স্থান সম্পর্কে কোন পক্ষ থেকেই এখনো কিছুই জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার গুলশানস্থ বাসায় এই বৈঠকের আয়োজন করা হতে পারে। বৈঠকের পর বেগম জিয়ার বাসায়ই তার আতিথেয়তায় সুষমা স্বরাজ দুপুরের লাঞ্চ সারতে পারেন। এরপর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে ওই একই সূত্র জানিয়েছে।

রোববার ঢাকা পৌঁছার পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানানোর কথা রয়েছে। বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের চতুর্থ যৌথ পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ভারতের পক্ষে সুষমা স্বরাজ। সন্ধ্যা সাড়ে সাতটায় সুষমা স্বরাজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। সোমবার (২৩ অক্টোবর) সকালে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন।

এছাড়া সফরে সুষমা স্বরাজ ভারতের অর্থায়নে বাস্তবায়িত ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়ার একটি প্রকল্পও রয়েছে।

ট্যাগ: সুষমা স্বরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: ২৩ অক্টোবর থেকে যুক্তিতর্ক

পরবর্তী

প্রিয়জনকে বিদায়ী চুমুতেও টাকা

পরবর্তী
লিভারপুল জন লেনন বিমানবন্দরে লাগেজ সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়জনকে বিদায়ী চুমুতেও টাকা

কাতালোনিয়ার প্রেসিডেন্টের ছবি, রাজনৈতিক নেতা, formal পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেফতার হতে পারেন স্বাধীনতাকামী কাতালান নেতা কার্লেস পুজদেমন

সর্বশেষ

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT