চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার থেকে জবি ছাত্রদের অনির্দিষ্টকালের ধর্মঘট

শাকের আদনান শাকের আদনান
৫:০২ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

আবাসিক হল নির্মাণে পুরনো ঢাকায় কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গা বরাদ্দ দেয়ার দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করার সময় ছাত্রলীগ কর্মীরা হামলা করলে বেশ কয়েকজন আহত হয় বলে তারা জানিয়েছে।

পুরনো কারাগারের জমিতে আবাসিক হল নির্মাণ ও দখল হওয়া হল উদ্ধারের দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেলো সপ্তাহে দুইদিন ছাত্র ধর্মঘটের পর রোববারও ছিলো ধর্মঘট।

ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা নয়াবাজারে যাওয়ার সময় শাখারিবাজার মোড়ে পুলিশ বাধা দিলে সেখানেই অবস্থান নেয় তারা। বন্ধ হয়ে যায় আশপাশের সড়কে যান চলাচল। পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, মিছিল করার আগে ছাত্রলীগের লোকজন তাদের ওপর হামলা করে।

তবে যে ব্যানারে আন্দোলন হচ্ছে সেই হল উদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগেরও সভাপতি। তিনিই নতুন কর্মসূচি ঘোষণা করেন।

দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

জগন্নাথের শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে পুরনো ঢাকার কয়েকটি সংগঠন সাবেক কারাগারের জায়গায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার নামে জাদুঘর এবং খেলার মাঠ ও পার্ক নির্মাণের দাবিতে গণস্বাক্ষরতা কর্মসূচি পালন করছে।

তবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, সাবেক কারাগারের জায়গায় হলেই বরং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার সব স্মৃতি ঠিকভাবে সংরক্ষণ করা যাবে।

তাদের উপর হামলার প্রতিবাদে শাহবাগেও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ায় যুদ্ধবিরতিতে রুশ-মার্কিন ঐকমত্য

পরবর্তী

ইনজুরিতে তামিম ইকবাল

পরবর্তী

ইনজুরিতে তামিম ইকবাল

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় রাবি ছাত্রমৈত্রী সম্পাদক আটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT