সিরিয়ায় নতুন যুদ্ধবিরতি কার্যকরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে একমত হয়েছে যুক্তরাষ্ট ও রাশিয়া। জেনেভায় দীর্ঘ আলোচনার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা জানান।
তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও আলোচনার উপর গুরুত্বারোপ করেন তারা। জাতিসংঘের উদ্যোগে নতুন করে আবার শান্তি আলোচনা শুরুর কথাও জানান তারা।
সিরিয়া সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধানের জন্য নতুন করে আলোচনার ওপরও গুরুত্বারোপ করেন দুই নেতা। 
ওদিকে, সিরিয়া নিয়ে কূটনৈতিক চাপ অব্যাহত থাকা অবস্থায় আলেপ্পোতে ব্যারেল বোমা বিস্ফোরণে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এদিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকারি বাহিনীকে সহায়তার জন্য সিরিয়ায় যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে চীন।







