চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দ আশরাফের বক্তব্য দুঃখজনক: ইনু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১৫, জুন ২০১৬
রাজনীতি
A A

স্বাধীনতার পরের ভূমিকা এবং বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জাসদের জড়িত থাকার বিষয়ে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে দুঃখজনক ও
অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এখন কাদা ছোড়াছুড়ির সময় নয়। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তথ্যমন্ত্রী বলেন, প্রতিক্রিয়াশীল, দেশবিরোধী, সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক নিহত হয়েছেন বঙ্গবন্ধু। সুতরাং বঙ্গবন্ধুর হত্যার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করা ইতিহাসসম্মত নয়।

সৈয়দ আশরাফের বক্তব্য ১৪ দলের ঐক্যে কোনো ফাটল ধরবে না বলেও মন্তব্য করেন ইনু দাবি করেন, পচাত্তুরের বিয়োগান্ত ঘটনার পূর্বাপর সব ঘটনার গভীর বিশ্লেষণ করে আওয়ামী
লীগ, জাসদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐক্যের সিদ্ধান্ত নিয়েছেন।

Banglabid

সোমবার ছাত্রলীগের এক বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জাসদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক–বাহকেরা শতভাগ ভণ্ড মন্তব্য করে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগের একটা অংশ হঠকারী সিদ্ধান্ত নিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র নিয়ে আসে। এর ধারক-বাহকেরা দেশটাকে ছিন্ন-ভিন্ন করে দেয়। পরে জাসদ নামে নতুন দল গঠন করে।

স্বাধীনতা পরবর্তী জাসদের কর্মকাণ্ড তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, তারা সফল মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছিল। বঙ্গবন্ধু দেশে ফেরার আগেই দেশকে ছিন্ন-ভিন্ন করার চেষ্টা করেছিল। তারা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সমস্ত পরিবেশ সৃষ্টি না করত, তাহলে আজ বাংলাদেশ ভিন্ন বাংলাদেশ হতে পারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগসৈয়দ আশরাফুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলচ্চিত্র নির্মাণে সৌদ, সুবর্ণার শুভেচ্ছা

পরবর্তী

সাঁড়াশি অভিযানে ‘খারাপ উদ্দেশ্য’ নেই, বার্নিকাটকে স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

সাঁড়াশি অভিযানে ‘খারাপ উদ্দেশ্য’ নেই, বার্নিকাটকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিশোধের ম্যাচে মোহামেডানকে লজ্জা দিল আবাহনী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT