চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরা বাঙালি’র পুরস্কার নিতে যাচ্ছেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
মাশরাফী বিন মোর্ত্তজা

মাশরাফী বিন মোর্ত্তজা

তিনি সেরাদেরই একজন। খেলোয়াড় হিসেবে, নেতা হিসেবে, বাঙালি হিসেবেও। মানুষ হিসেবেও অসাধারণ। সেই অসাধারণত্বের স্বীকৃতি পেয়েছেন কোটি কোটি সমর্থকের ভালোবাসার মধ্য দিয়ে। এবার ভিন্ন একটি মাধ্যমে আসছে আরেকটি সেরার স্বীকৃতি। ‘সেরা বাঙালি’ খেলোয়াড়ের পুরস্কার নিতে যে কলকাতা যাচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতাভিত্তিক এবিপি মিডিয়া গ্রুপ। চলতি বছর সংস্থাটির সেরা বাঙালি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাশরাফী। শনিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এজন্য শুক্রবার বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

সপরিবারেই কলকাতা যাচ্ছেন মাশরাফী। ঢাকায় ফিরবেন ৩ আগস্ট। এই সময়ের মধ্যে মেয়ে হুমায়রা মোর্ত্তজার চোখের চিকিৎসাও করাবেন বলে জানিয়েছেন মাশরাফী নিজেই।

Banglabid

এর আগে ২০০৭ সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি হাতে তুলেছিলেন এই খেতাব। ২০১২ সালে খেতাবটি পেয়েছিলেন আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও পুরস্কার হাতে তোলেন। অন্যদের মধ্যে নোবেলবিজয়ী ড. মুহম্মদ ইউনুসও পুরষ্কারটি হাতে তুলেছিলেন। পাঁচ বছর পর আবারও কোনও বাংলাদেশি ক্রিকেটার কলকাতার মর্যাদাপূর্ণ খেতাব হাতে তোলার অপেক্ষায়।

এবিপি মিডিয়া বিশ্বাস করে, বাংলাদেশ ক্রিকেট দলকে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের মাধ্যমে বিশ্বমঞ্চে বাঙালিদের সুনাম বৃদ্ধি করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

মাশরাফীর নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডেতে টানা ৬টি হোম সিরিজ জেতে। তার বলিষ্ঠ নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা ছাড়া চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌঁছায় লাল-সবুজরা। ২০১৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ দলের অধিনায়ক হয়ে ফিরে দলকে বদলে দিয়েছেন ম্যাশ। বিশ্বক্রিকেটে অন্যতম শক্তিশালী এক দলের নাম এখন বাংলাদেশ।

Reneta

‘সেরা বাঙালি-২০১৭’ অনুষ্ঠানটি এবিপি আনন্দ চ্যানেলের সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ময়মনসিংহে বারেক হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

পরবর্তী

১৬.২৪% বাড়িয়ে নতুন কৃষি ও পল্লীঋণ নীতিমালা ঘোষণা

পরবর্তী

১৬.২৪% বাড়িয়ে নতুন কৃষি ও পল্লীঋণ নীতিমালা ঘোষণা

ম্যানবুকার পুরষ্কার

আবারও ম্যানবুকারের সংক্ষিপ্ত তালিকায় অরুন্ধতী রায়

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT