চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ ব্লাটারের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ০২, জুন ২০১৫
স্পোর্টস
A A

ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সদ্য পুনর্নির্বাচিত সেপ ব্লাটার।

দুর্নীতি বিতর্ককে সঙ্গী করেই পঞ্চমবারের মতো সভাপতি পদে জয় পেয়েছিলেন তিনি। ঘোষণা দিয়েছিলেন এরপর আর কখনও ওই পদের জন্য লড়বেন না।

কিন্তু মাত্র চারদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ১৭ বছর ধরে ফিফার দণ্ডমুণ্ডের কর্তা ৭৯ বছর বয়সী সুইস ব্লাটার।

Banglabid

পদত্যাগ ঘোষণার পর ফিফার বিশেষ কংগ্রেস ডেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

ব্লাটার নির্বাচিত হওয়ার পর এফএ-র সভাপতি বলেছিলেন দুই বছরের বেশি টিকতে পারবেন না তিনি। তবে নির্বাচিত হওয়ার মাত্র চার দিন পরই পদত্যাগ করলেন ব্লাটার। পদত্যাগের পর ব্লাটার বলেছেন, এটা ছিলো খুবই কঠিন সিদ্ধান্ত, তবে সাহসী ও সঠিক।

ব্লাটার পদত্যাগ করার পর সুইস অ্যার্টনী জেনারেল জানিয়েছেন, দুর্নীতির বিষয়ে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার মধ্যে তার নাম ছিলো না। আর ফিফার ইথিকস কমিটি বলেছে, ব্লাটার পদত্যাগ করলেও দুর্নীতির বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে।

Reneta

ব্লাটার পরবর্তী ফিফা প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে যোগ্য ভাবা হচ্ছে উয়েফার সভাপতি ও সাবেক ফরাসি তারকা ফুটবলার মিশেল প্লাতিনিকে।

পঞ্চমবারের মতো নির্বাচিত হওয়ার পর ফিফা সভাপতি সেপ ব্লাটার বলেছিলেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে ইউরোপিয়ানদের অবস্থান একটা ‘ঘৃণ্য’ প্রচারণা। দুর্নীতির অভিযোগে ফিফা’র সাত কর্মকর্তাকে গ্রেফতার ও মার্কিন প্রসিকিউটরের মন্তব্যে তিনি আহত হয়েছেন বলেও জানিয়েছিলেন ব্লাটার।

নির্বাচনের আগে ব্লাটারকে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছিলেন ইউরোপিয়ান ফুটবল সংস্থা ইউয়েফা’র প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। আর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অভিযোগ করেছে, ২৪ বছর ধরে ফিফার গভার্নিং বডির কর্মকর্তারা নয় ছয় করে হাতিয়ে নিয়েছে প্রায় ১ শ’ কোটি ডলার।

২০১০ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ স্বত্ত্ব পাইয়ে দেওয়ায় ঘুষের লেনদেন হয়েছে বলে অভিযোগ আছে। গ্রেফতার হওয়া সাতজনসহ আরো সাত ফিফা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মার্কিন কর্তৃপক্ষের।

অভিযুক্তরা রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ ও কাতারে ২০২২ বিশ্বকাপ স্বত্ব নিয়ে ঘুষ লেনদেন করেছেন কি না তাও খতিয়ে দেখছে সুইস পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফাফিফা নির্বাচনব্লাটারসেপ ব্লাটার
শেয়ারTweetPin

সর্বশেষ

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হচ্ছে বিশ্ব, দেখা যাবে যেভাবে

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বোমাসহ গ্রেপ্তার ১

আগস্ট ১২, ২০২৬

সন্তানদের নিয়ে অনেকটা নীরবেই দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সাথে বিয়ে সারলেন রোনালদো

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT