চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বোমাসহ গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ঢাকার সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুরে একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ ঘটনায় বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আবদুল জলিলের বাড়িতে সিটিটিসি ও সাভার মডেল থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি দল জানতে পারে, ওই এলাকায় জেএমবির সদস্যরা অবস্থান করছেন এবং তাদের কাছে বিস্ফোরক রয়েছে। পরে হেমায়েতপুর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে বোমাসহ বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ শ্যামপুরের ওই বাড়িতে অভিযান চালানো হয়।

Banglabid

পুলিশ জানায়, আটকের সময় ওই ব্যক্তির সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি পাঁচটি শক্তিশালী পাইপবোমা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে আরও বেশ কিছু একই ধরনের বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি সাইফুল আলম জানান, আটক ব্যক্তি গত ১ আগস্ট ওই বাড়িতে বাসা ভাড়া নিয়েছিলেন। অভিযান চলাকালে বাড়িটি ঘিরে রাখে থানা-পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।

বাড়ির মালিক আবদুল জলিলের মেয়ে ইলমা বলেন, ‘আব্বাস আলী নামের একজনসহ আরও একজন বাসা ভাড়া নিতে আসার পর ২ আগস্ট তাদের ভাড়া দেওয়া হয়। তারা সম্ভবত ৩ আগস্ট রাত থেকে থাকা শুরু করে। তারা বলেছিল স্বামী-স্ত্রী থাকবে এবং পাশের একটি স্কুলে বাচ্চাদের পড়াবে। ফ্যামিলি ভেবে আমরা বাসা ভাড়া দিয়েছি। ভেতরে যে এত কিছু লুকিয়ে রেখেছে, এটা আমরা জানতাম না। তারা বলেছিল তারা গাড়ি চালায়, ড্রাইভার।’

Reneta

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম নিয়ে তদন্ত চলছে। ওই ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ৩০ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানে ফেলে যাওয়া একটি ভ্রমণব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করেছিল পুলিশ। পরে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোমা তৈরির সরঞ্জামবোমাসহ আটক ১সাভার
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT