চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিয়নে ভাল খেলার মন্ত্রে সিরিজ জয়ের আশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ২২, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে মাঠে বাংলাদেশ পেয়েছিল ঐতিহাসিক জয় সেখানে হবে সিরিজের ফয়সালা। বুধবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে। এই ভেন্যুতে সাউথ আফ্রিকার বিপক্ষে ভালো করার ধারাবাহিকতা দেখিয়ে ২-১ সিরিজ জয়ের আশা করছে টিম টাইগার্স।

ওয়ান্ডারার্সে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডে হেরে যাওয়ায় সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। হার ভুলে বাংলাদেশ তাকাতে চায় সামনে। খেলতে চায় ভালো ক্রিকেট। দিবা-রাত্রির ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

অনুশীলনের ফাঁকে টাইগার ওপেনার লিটন দাস বলেন, ‘মোটামুটি (প্রথম ওয়ানডে) আমরা করিনি বেশ ভালো ক্রিকেটই খেলেছি। চেষ্টা করবো আমরা ধারাবাহিকতা ধরে রাখার জন্য।

Banglabid

শেষ ওয়ানডেতে বাংলাদেশের টপঅর্ডার দাঁড়াতেই পারেনি। উইকেটের অসমান বাউন্স থাকায় বেশ সংগ্রাম করতে হয়েছে ব্যাটারদের। এ ব্যাপারে লিটন বলেন, ‘প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণটা হয়ত আপনারাও বুঝেছেন। চেষ্টা করবো উইকেট যদি ভালো আচরণ করে প্রথম ম্যাচে আমরা যেটা করেছি সে অনুযায়ী খেলার।’

সিরিজ নির্ধারণী ম্যাচে গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসানকে নাও পেতে পারত বাংলাদেশ। কেননা তার টাইগার অলরাউন্ডারের পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি। দেশে ফেরার টিকেট কেটেও সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটার জন্য দেশে ফেরা পিছিয়ে দেন তিনি। অফিসিয়াল অনলাইন সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ জানান, মানসিকভাবে সাকিবের শক্ত থাকার কথা।

‘আমরা জানি, সাকিব ভাই মানসিকভাবে খুব শক্ত সব সময়ই। পরিবারের এই ইস্যুটা অনেক বড় ইস্যু। সবাই তাকে সহযোগিতা করছে এবং সেও ভালো খেলছে। আসলে পরিবার খারাপ থাকলে তো একটু খারাপ লাগে। তবে সবাই তাকে সহযোগিতা করছে, সব খেলোয়াড়রাই।’

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমিরাজলিটনলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসেঞ্চুরিয়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দলীয় সরকারের অধীনে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নাগরিক সমাজের

পরবর্তী

চাঁদপুরে ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ চাষ

পরবর্তী
চাঁদপুরে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ চাষ

এরিক টেন হাগ ডাচ ফুটবল কোচ, অ্যাঞ্জেলস পার্কে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোদের কোচের দৌড়ে এগিয়ে এরিক টেন

সর্বশেষ

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

বাঁধন বললেন ‘ভিন্নমত মানেই শত্রুতা নয়’

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT