চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোদের কোচের দৌড়ে এগিয়ে এরিক টেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ২২, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ওলে গানার সলশেয়ারের বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেন রাল্ফ র‌্যাঙ্গনিক। কোচ বদলেও অবশ্য অপরিবর্তিত রেড ডেভিলদের ভাগ্য। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলতে বাদ পড়ার পর দেখছে প্রিমিয়ার লিগে শেষ চারে থাকা নিয়ে শঙ্কা। এমন অবস্থায় নতুন মৌসুমে ডাগ আউটে ভাল কাউকে চাচ্ছে ইংলিশ ক্লাবটি।

গ্রীষ্মেই রেড ডেভিলদের ডেরা ছাড়বেন জার্মান কোচ র‌্যাঙ্গনিক। নতুন কোচ খুঁজতে তাই উঠে পড়ে লেগেছে ম্যানইউ। ক্রিস্টিয়ানো রোনালদোদের নতুন বস পেতে সম্ভাব্য প্রার্থীদের তালিকাও করেছে। সেখানে অন্যদের থেকে এগিয়ে আয়াক্সের কোচ এরিক টেন হাগ।

ইংলিশ দৈনিক দ্য সানের মতে, এরিক ম্যানইউকে আবারও সেরা অবস্থানে নিয়ে যাবেন বলে মনে করছেন ক্লাবটির কর্তাব্যক্তিরা। একই সঙ্গে সাবেক ডাচ খেলোয়াড়ের জন্য নতুন কিছু খেলোয়াড়ও পাবে ম্যানইউ। এছাড়া ফর্মহীন থাকা বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের ফর্ম খুঁজতে সাহায্য করবেন এই ডাচম্যান।

শর্ট লিস্টে এরিকের পাশাপাশি রোনালদো-মাগুইরেদের কোচ হিসেবে আসছে মাউরিসিও পচেত্তিনোর নামও। অবশ্য তার অধীনে পিএসজির বাজে পারফরম্যান্স প্রভাব ফেলছে ভবিষতেও। সে কারণেই হয়ত রেড ডেভিলের বস হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছেন এই আর্জেন্টাইন কোচ।

সবকিছু ঠিক থাকলে হয়ত রাল্ফ র‌্যাঙ্গনিকের পর ম্যানইউর দায়িত্ব আসতে পারে এরিকের হাতেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেইলি মেইলের রিপোর্ট ইঙ্গিত করে সেটাই। ইংলিশ পত্রিকাটি জানিয়েছিল, ম্যানইউর বেশ কয়েকজন পরিচালক পচেত্তিনোকে নয় কোচ হিসেবে চান এরিক টেন হাগকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়াক্সএরিকপচেত্তিনোপিএসজিম্যানইউরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

নিহত লিমন ও বৃষ্টিকে মরনোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মে ৬, ২০২৬

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT