চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই হতদরিদ্র মা হাসপাতালে চিকিৎসার পর সুস্থ

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৫:১৯ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবার হৃদয় ছুঁয়ে গেছে একটি ছবি। যেখানে দেখা গেছে ফুটপাতে শুয়ে আছেন জ্বরে বেহুঁশ এক মা। আর মাথার কাছে বসে ছোট্ট একটি শিশু পরম যত্নে মায়ের মাথায় পানি ঢালছে। ছোট ছোট হাতে ধুয়ে মুছে দিচ্ছে মায়ের কপাল-মাথা, চোখ। কিন্তু ছোট ছোট হাতের পরম মমতার পরেও যেন সাড়া মেলে না মায়ের।

তবে সুবিধাবঞ্চিতদের সেবায় নিয়োজিত পারবেস হাসানের কল্যাণে সেই মা এখন সুস্থ হয়ে ফিরেছেন। হাসি ফুটেছে তার সন্তানদের মুখে। গণস্বাস্থ্য হাসপাতালে তাকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা।

সেই মায়ের ছবি তোলা ও তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা পারবেস হাসান জানান: অন্যদিনের মত সেদিনও ফুটপাত ধরে ধানমন্ডি ২৮ নম্বর ড্যাফোডিল ইউনিভার্সিটির বিপরীত পার্শ্বের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। সন্ধ্যার ঠিক আগে দেখতে পান জ্বরে কাতর এক মায়ের সেবায় ব্যস্ত দুই শিশু। তাদের সাথে কথা বলে তিনি জানতে পারেন, ওষুধ কেনার টাকা নেই। তাই পানি ঢালছে মায়ের মাথায়। বাবা কোথায় সে উত্তরও দিতে পারেনা শিশু দুটো।

তারপর ব্যক্তি উদ্যোগে সেই মাকে নিয়ে যান গণস্বাস্থ্য হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে এখন সুস্থ হয়ে সন্তানদের কাছে ফিরেছেন মা।

জানা গেছে সেই মায়ের নাম ফরিদা। বয়স ৩০ এর কোঠা ছুঁই ছুঁই। স্বামী আনসার আলী  দীর্ঘদিন যাবত ভুগছেন হার্টের রোগে। বছর সাত হল জীবিকার সন্ধানে ঢাকায় এসেছে পরিবারটি। তারপর থেকে তারা ভাসমান জীবন-যাপন করছে। কখনো ফুলের মালা বিক্রি করে কখনো ফুল বিক্রি করে চলে এই চার জনের সংসার। ছোট শিশু দুটোও মায়ের কাজে সহায়তায় কখনো ফুল কখনো বা চকলেট বিক্রি করে।

ফরিদার বড় সন্তানের নাম আকলিমা বয়স ১১বছর। আর ৫ বছরের ছোট সন্তানের নাম ফরিদুর। অপুষ্টি আর খাদ্যাভাবে শিশুগুলো বাড়েনি বয়স অনুপাতে।।

যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, একজন অসুস্থ মা ফুটপাতে শুয়ে কাতরাচ্ছেন। পাশে তার দুই ছোট ছোট সন্তান। পানি রাখার কোনো পাত্র নেই তাদের। আর তাই একটি বোতলের ছিপিতে করে আর হালিমের একটি খালি পাত্রে করে পানি ঢালছে মায়ের মাথায়। আরেকটি শিশু মায়ের পাশে অসহায়ভাবে বসে রয়েছে।

পাশেই একটি পলিথিনের প্যাকেটে ছিলো পাউরুটি আর কলা। তাতে কোন আগ্রহ নেই শিশু দুটোর। মাকে সুস্থ করে তোলাই যেন তাদের একমাত্র দায়িত্ব।

তবে এখন তারা স্কুলে পড়বে। একটি সংগঠনের স্কুলে ভর্তি করিয়ে দেয়া হবে শিশু দুটোকে। তাদের বাবার জন্য ব্যবস্থা করা হবে কর্মসংস্থানের।

এই পরিবারটির পাশে দাঁড়ানোর কারণ কী এ প্রশ্নের উত্তরে সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে যাওয়া পারবেস হাসান চ্যানেল অাই অনলাইনকে বলেন: একটা জিনিস ভাইরাল হয়েছে তার মানে এই না যে ওটা নিয়ে পড়ে থাকতে হবে। বা এটাই আমাদের শেষ কাজ। এমন অনেক সুবিধাবঞ্চিতরা আমাদের আশে-পাশে রয়েছে তাদের সবার সহায়তায় আমরা একজন করে এগিয়ে আসলেও আমাদের সমাজটা বদলে যাবে।

ফেসবুকে ছবিগুলো পোস্ট করার বিষয়ে পারবেস জানান: আমাদের  তরুণ সমাজের জন্য এটা একটা শিক্ষা হতে পারে। আমরা স্বচ্ছল সন্তানরা মা-বাবাকে দেখি না। কিন্তু এই ছোট্ট শিশুগুলো যেভাবে মায়ের মাথায় পানি ঢালছে তা সত্যিই অণুকরণীয়।

ট্যাগ: পথ শিশুমালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীর জীবন সংগ্রাম নিয়ে ‘ক্রিসক্রস’, মধ্যমণি জয়া

পরবর্তী

পেশাজীবীদের কেউই আইনের উর্ধ্বে না

পরবর্তী
রাইফা

পেশাজীবীদের কেউই আইনের উর্ধ্বে না

এনরিকে হচ্ছেন স্পেনের কোচ?

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT