চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর জীবন সংগ্রাম নিয়ে ‘ক্রিসক্রস’, মধ্যমণি জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৮
বিনোদন
A A

বলিউডে নারী কেন্দ্রিক সিনেমা প্রায়শই হচ্ছে। সেই তুলনায় বাংলা ভাষাভাষি সিনেমা একেবারে নারীর নিজের গল্প নিয়ে পুরো সিনেমা খুব বিরল! কিন্তু এবার সেই বিরল ঘটনায় ঘটালেন কলকাতার তরুণ নির্মাতা বীরসা দাশগুপ্ত।

পাঁচ নারীর জীবনের গল্প দেখাবেন বীরসা। শ্রী ভেঙ্কটেশ-এর ব্যানারে নির্মিত এই ছবিটির নাম ‘ক্রিসক্রস’। সম্প্রতি ইউটিউবে রিলিজ হলো ছবির টিজারটি। আর টিজার রিলিজের সঙ্গে সঙ্গে সিনেবোদ্ধাদের কাছে প্রশংসাও পাচ্ছে বেশ।

নারীদের প্রতিটি মুহূর্তে জীবনের সঙ্গে লড়াই করতে হয়। সময়ের সঙ্গে তাল মেলাতে সবসময় যেন একটা ‘ক্রিসক্রস’ পাজেল খেলে যেতে হয়। নারীদের জীবনের এই ওঠাপড়া তাদের পরিচয়ভেদে পৃথক হয় ঠিকই কিন্তু কোথাও গিয়ে যেন সবার জীবনটাই এক একটা কঠিন পরীক্ষা। এই নিয়েই ‘ক্রিসক্রস’। যেখানে বিভিন্ন ক্ষেত্রের পাঁচ নারীকে দেখানো হয়েছে।

আর এই পাঁচ নারীর চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের শীর্ষ পাঁচ অভিনেত্রী। এরমধ্যে আছেন মিমি চক্রবর্তী, সোহিনী সরকার, নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার ও বাংলাদেশের জয়া আহসান। পাঁচ নারীকে ঘিরে ছবির গল্প আবর্তন হলেও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ চক্রবর্তীর মতো অভিনেতাদের। আগামী আগস্ট মাসের ১০ তারিখে কলকাতায় ছবিটি মুক্তির কথা রয়েছে।

টিজারে দেখে নিন ‘ক্রিসক্রস’:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়াপ্রিয়াঙ্কাভেঙ্কটেশমিমিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT