চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ‘দঙ্গল’ পরিবারের আরেকজন জিতল সোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

আমির খান অভিনীত বলিউডের সুপারহিট সিনেমা ‘দঙ্গল’। সিনেমাটি দেখে থাকলে ফোগাট পরিবারের সম্পর্কে ধারণা থাকার কথা। ছেলে সন্তান না হওয়ায় নিজের মেয়েদেরকেই কুস্তিগীর বানিয়েছিলেন বাবা মহাবীর সিং ফোগাট। সেই মেয়েদের বড়জন গীতা ফোগাট ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম কুস্তিগীর হিসেবে জিতেছিলেন সোনা। ফোগাট পরিবারের আরেকজন এবার এশিয়ান গেমসে গড়লেন নতুন আরেক কীর্তি।

সোমবার নারীদের ৫০ কেজি ওজনের কুস্তিতে জাপানের ইউকি আইরিকে ৮-২ পয়েন্টে হারিয়ে ভারতের হয়ে প্রথম নারী কুস্তিগীর হিসেবে এশিয়ান গেমসে সোনা জিতেছেন ভিনেশ ফোগাট। সম্পর্কে তিনি ভারতের হয়ে কমনওয়েলথে সোনা বিজয়ী গীতা ও ববিতা ফোগাটের চাচাতো বোন।

দঙ্গল সিনেমার কারণেই ভিনেশের উপর আলাদা নজর ছিল প্রতিপক্ষ কুস্তিগীরদের। এমনকি লড়াইয়ে নামার আগে সিনেমাটিও দেখেছেন কোচেরা। কিন্তু লড়াইয়ের মঞ্চে ভিনেশ দেখালেন সিনেমার চেয়ে আরও কঠিন প্রতিপক্ষ তিনি। শক্তিশালী মানসিকতার জন্য অবশ্য এমনিতেও খ্যাতি আছে তার।

দঙ্গল সিনেমার একটি দৃশ্য
Banglabid

এমন কীর্তির পর ভিনেশকে অভিনন্দন জানাতে ভোলেননি দঙ্গল সিনেমায় মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করা আমির খান। সেই সিনেমায় একাধারে প্রযোজকও ছিলেন এই বলিউড মহাতারকা, ‘এশিয়ান গেমসে সোনা জেতার জন্য অভিনন্দন ভিনেশকে। আমরা সবাই গর্বিত তোমার জন্য। আমার ও টিম দঙ্গলের তরফ থেকে অনেক ভালোবাসা রইল। ছেলেদের থেকে কম যায় কোথায় আমাদের মেয়েরা!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমস ২০১৮দঙ্গললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নায়করাজ: যে কিংবদন্তির প্রস্থান নেই

পরবর্তী

বিআরটিএ ও ইন্স্যুরেন্স কোম্পানীগুলোতে ভিড় বাড়ছে

পরবর্তী

বিআরটিএ ও ইন্স্যুরেন্স কোম্পানীগুলোতে ভিড় বাড়ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-২১ আগস্ট-গ্রেনেড হামলা

আল্লাহর ইচ্ছায় সেদিন বেঁচে গিয়েছিলাম: প্রধানমন্ত্রী

সর্বশেষ

মেসি-ম্যারাডোনা আমাদের, পেলেসহ তিনজন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ: ক্যানেজিয়া

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT