চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লাহর ইচ্ছায় সেদিন বেঁচে গিয়েছিলাম: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-২১ আগস্ট-গ্রেনেড হামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্রষ্টার ইশারায় ২০০৪ সালে ২১ আগস্টের গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি।

নারকীয় ওই হামলার ১৪তম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, যে ট্রাকের ওপর দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছিলেন, তার দিকে ছোড়া গ্রেনেডটি ট্রাকের ভেতর না পড়ে কোনায় লেগে বাইরে বিস্ফোরিত হয়েছিল।

‘‘জানি না আল্লাহর কী ইচ্ছা ছিল। আমরা সাধারণত এ ধরনের র‌্যালি করলে সাথে ট্রাক রাখি। এবং সেই র‌্যালির ওপর দাঁড়িয়েই আমরা বক্তব্য দিয়ে র‌্যালি শুরু করি।’

সেদিন যখন এলাম, আমরা দেখি ট্রাকটা সাধারণত যেখানে দাঁড়ায় তার থেকে একটু সামনে চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম ট্রাকটা আজকে এত সামনে চলে এলো কেন? তারা জানাল, ব্রেক কষতে কষতে ট্রাকটা একটু সামনে চলে গেছে।

আমার এখন মনে হয়, এটা বোধহয় আল্লাহরই কোনো ইশারা ছিল। নইলে আমরা যেখানে ট্রাকটা দাঁড় করাই সেখানে যদি ট্রাকটা থাকত, তাহলে কিন্তু গ্রেনেডটা ট্রাকের ভেতরেই এসে পড়ত’’, বলেন প্রধানমন্ত্রী।

Reneta

শেখ হাসিনা বলেন, এ ধরনের র‌্যালি বা মিটিং আয়োজনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকেই নেতাকর্মীরা ও স্বেচ্ছাসেবকদের নিয়ে সাধারণত অনেকগুলো গ্রুপ করা হয় এবং সে অনুযায়ী প্রত্যেক ছাদে ছাদে নেতাকর্মীরা থাকে। কিন্তু ওই দিন কোনো ছাদে কাউকে যেতে দেয়া হয়নি, পাহারা দিতে দেয়া হয়নি।

২১ আগস্টের হামলা নিশ্চিতভাবেই বিএনপি সরকারের পরিকল্পনা ছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাহলে এটা খুব স্বাভাবিকভাবেই আসে, এই হত্যাচেষ্টায় বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। এতে খালেদা জিয়া ও তার ছেলে (তারেক রহমান) যে জড়িত তাতে কোনো সন্দেহ নাই।

শেখ হাসিনা বলেন, এর আগে ১৫ আগস্ট মিলাদ পড়ানোর পর তিনি জানতে পারেন, ওই দিনও এমন একটি হামলা চালানোর পরিকল্পনা ছিল।

‘পার্লামেন্টে পর্যন্ত এ নিয়ে কথা বলতে দেয়নি। কথা বলতে গেলেই মাইক বন্ধ। আর তাদের ব্যঙ্গ – আমাদের তা স্মরণে আছে।’

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পেছনেও জিয়া পরিবার জড়িত বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা।

বাংলাদেশের মাটিতে ফেরার পর থেকেই অসংখ্যবার হামলার শিকার হতে হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবার আল্লাহ তাকে বাঁচিয়েছেন। আর তার সঙ্গে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী নিজেদের জীবন বাজি রেখে তাকে রক্ষা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্টগ্রেনেড হামলাপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদে রোববারের কার্যক্রম স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT