চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সু চি’র বক্তব্য কাদামাটিতে মাথা লুকানোর চেষ্টা: অ্যামনেস্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
অং সান সু চি বক্তৃতা দিচ্ছেন, পেছনে মিয়ানমার পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের বিষয়ে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি ও তার সরকার মিথ্যা বলছে মন্তব্য করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কাদামাটিতে মাথা লুকাতে চাইছে সু চি। রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে তা জাতিগত নির্মূল প্রচেষ্টা।

সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতনের মুখে যেখানে কমপক্ষে চার লাখ লোক বাংলাদেশে পালিয়ে গেছে, সেখানে এই সংকটে নিজের ভূমিকার কথা উড়িয়ে দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী এই নেতা।

ইন্ডিপেন্ডেন্ট জানায়, বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে সশস্ত্র বাহিনীর সদস্য ও উশৃংখল বৌদ্ধ জনতা পশ্চিম রাখাইন রাজ্যে ব্যাপক ধর্ষণ ও হত্যায় মেতে উঠেছে। জাতিসংঘ একে ‘জাতিগত নির্মূলের পাঠ্যপুস্তক উদাহরণ’ বলে উল্লেখ করেছে।

Banglabid

কিন্তু এরপরও টেলিভিশন ভাষণে সু চি তা অস্বীকার করেছেন। আন্তর্জাতিক সমালোচনার জবাবে তিনি দেশের পাশে দাঁড়িয়েছেন। বিশ্বব্যাপী সমালোচনায় তার দেশ ভীত নয় বলে তিনি উল্লেখ করেছেন।

সু চি বলেছেন, অর্ধেকের বেশি রোহিঙ্গা গ্রাম সহিংসতায় আক্রান্ত হয়নি। নির্দিষ্ট এলাকাগুলোতে কেন তারা এক অপরের গলা চেপে ধরেনি তা দেখতে তিনি কূটনৈতিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছেন।

তার এই বক্তব্যের পর দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত অঞ্চলে নিযুক্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক জেমস গোমেজ বলেছেন, ‘রাখাইন রাজ্যের ভয়াকহতা প্রকাশ না করে সু চি আজ দেখালেন তিনি এবং তার সরকার কাদায় মুখ লুকানোর চেষ্টা করছে। তার বক্তব্য ছিল মিথ্যা এবং ভুক্তভোগীদের বিরুদ্ধে অভিযোগে সাজানো।

Reneta

তিনি বলেন, আইনশৃংখলা বাহিনী জাতিগত নির্মূলে লিপ্ত তার অনেক প্রমাণ রয়েছে। সু চি যখন বলেছিলেন রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তখন আশা জেগেছিল। কিন্তু আইনশৃংখলা বাহিনীর ভূমিকায় তিনি এখনো নিশ্চুপ।

গোমেজ আরও বলেন, বিশ্বব্যাপী সমালোচনা উপেক্ষা করছে মিয়ানমার। চলতি বছরের শুরুতে জাতিসংঘের করে দেয়া কমিশন সমাধানের পথে তারা সহযোগিতা করবে না বলে বার বার বলে আসছে। মিয়ানমার যদি কিছু নাই লুকাবে তবে তাদের উচিত জাতিসংঘের তদন্তকারী দলকে দেশে ঢুকতে দেয়া। সরকারের উচিত দেশের সব এলাকায় মানবাধিকারকর্মীদের জরুরি ভিত্তিতে অবাধ প্রবশাধিকার দেয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিরোহিঙ্গা নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ডে খুবই ইতিবাচক ছিলাম: শান্ত

পরবর্তী

বাংলাদেশকে নিয়ে স্বস্তিতে নেই প্রোটিয়া কোচ

পরবর্তী
প্রোটিয়া কোচ বাংলাদেশকে নিয়ে স্বস্তিতে নেই, উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে নিয়ে স্বস্তিতে নেই প্রোটিয়া কোচ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সু চি'র ভাষণ নোবেল পুরষ্কার ও মানবতার জন্য লজ্জার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT