চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সু চির বক্তব্য অস্পষ্ট এবং ধৃষ্টতাপূর্ণ’

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:১৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার নেত্রী অং সান সু চি যে বক্তব্য দিয়েছে তা অস্পষ্ট এবং ধৃষ্টতাপূর্ণ বলে মনে করছেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃত্ব।

তারা বলছেন: সু চি তার বক্তব্যে সকল সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব সম্প্রদায় ও ধর্মের মানুষের সুরক্ষা কথা বলেছেন। কিন্তু, আমরা দেখেছি তার অবস্থান বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। আবার, কোনো রকম আন্তর্জাতিক চাপাকে ভয় করে না মিয়ানমার বলে তিনি যে বক্তব্য দিয়েছে; তাতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবতাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছেন বলে মনে করছেন তারা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন: মিয়ানমারে মানবতাকে ভূলুণ্ঠিত করে একদিনের শিশুকেও হত্যা থেকে রেহায় দেওয়া হচ্ছে না। আবাল-বৃদ্ধা-বনিতা নির্বিশেষে হত্যার শিকার হচ্ছে। যেভাবে নারীদের নির্যাতন করে হত্যা করা হচ্ছে তা পৃথিবীর ইতিহাসে বিরল।

Banglabid

কিন্তু সু চি তার বক্তব্যে নীরিহ মানুষ হত্যা ও নির্যাতনের কথা বেমালুম অস্বীকার করেছে।

আমু বলেন: আমাদের দেশ আয়তনে ছোট, জনসংখ্যা বেশি। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নির্যাতিতদের আশ্রয় দিচ্ছি। তাদের খাদ্য থেকে শুরু করে সবরকম সুযোগ-সুবিধায় কোনো কার্পণ্য করা হচ্ছে না। রোহিঙ্গাদের পুনর্বাসনে আন্তর্জাতিক মহলে আলোচনা হচ্ছে। আন্তর্জাতিকভাবে তাদের পুর্নবাসিত করা হোক।

আওয়ামী লীগের আরেক সিনিয়র নেতা এবং প্রেসিডিয়াম মেম্বার তোফায়েল আহেমেদ বলেছেন: সু চি তার বক্তব্যে বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে শর্ত জুড়ে দিয়েছে। এটার মধ্য দিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন- রোহিঙ্গাদের ফিরিয়ে নেতার ব্যাপারে মিয়ানমার সরকার আন্তরিক না।

Reneta

অং সান সু চি তার বক্তব্যে রেহিঙ্গা মুসলিমদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বলেছেন: অনেক মুসলমানের বাংলাদেশে চলে যাওয়ার ঘটনায় মিয়ানমার উদ্বিগ্ন। শরণার্থী হিসেবে যারা বাংলাদেশে গেছে যে কোন সময় তাদের পরিচিতি পর্যবেক্ষণ করে তাদের ফিরিয়ে পুনর্বাসনে নিতে প্রস্তুত মিয়ানমার।

কিন্তু, রোহিঙ্গা হিসেবে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আগেই তাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে মিয়ানমার সরকার।

তোফায়েল আহম্মেদ আরও বলেন: আমরা ১৬ কোটি মানুষের দেশ। অতিঘনবসতিপূর্ণ। কিন্তু আমাদের হৃদয় আছে। আমাদের মন আছে। এসব দেখে আমাদের মনে একাত্তরের স্মৃতি ভেসে ওঠে। কীভাবে আমাদের মা-বোন সে দিন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল।

“সুতরাং আমাদের অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতার আলোকেই মানবিক দিক বিবেচনা করে এদেরকে আমরা আজকের বাংলাদেশে আশ্রয় দিয়েছি। আমরা মনে করি অনতিবিলম্বে সেখানে গণহত্যা বন্ধ করা উচিত।”

সু চি তার বক্তব্যে আনান কমিশনের প্রস্তাবিত সুপারিশ মেনে নেওয়ার কথা বললেও মিয়ানমার সেনাবাহিনীর রোহিঙ্গা নির্যাতন এবং গণহত্যা বিষয়ে কেনো কথা না বলায় তার সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্যাতনের শিকার রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিডস্টারস প্রতিযোগিতায় স্টার্টআপদের ১০ লাখ ডলার জেতার সুযোগ

পরবর্তী

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর চালের দাম কমানোর অাশ্বাস

পরবর্তী
চাল আমদানি

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর চালের দাম কমানোর অাশ্বাস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অফিস ডেস্কের অপরিহার্য কিছু জিনিস

সর্বশেষ

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ আবদুল এল সাইদ কে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবশেষে কারাবন্দী ইমরান খানের সঙ্গে দেখা, বেরিয়ে নীরব বোন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সামনে আবেগাপ্লুত এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আস্ত খাসি না দেওয়ায় তর্ক করলেন বর, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT