চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিলেটে টেনশন, শ্রীলঙ্কাতেও টেনশন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ক্রিকেট নিয়ে তার আগ্রহের মাত্রাটা সাধারণ ক্রিকেটপ্রেমীদের তুলনায় কোন অংশেই কম নয়। রাষ্ট্র সামলানোর গুরুদায়িত্ব পালন করেও তিনি ক্রিকেট নিয়ে ভাবার সময় খুঁজে নেন। নিয়মিত খোঁজ-খবর রাখেন। সাকিব-মাশরাফিদের সঙ্গে ফোনে কথা বলে উৎসাহ যোগান, অভিনন্দন জানান। সোমবার এক জনসভায় ভাষণের মাঝেও ক্রিকেট থেকে ঘুরে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের প্রসঙ্গ টেনে বললেন, দুই টেনশন; সিলেটে টেনশন, শ্রীলঙ্কাতেও টেনশন।

রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ২৬শে মার্চ উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সিলেটে একটি বাড়িকে ঘিরে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। কয়েকদিন ধরে চলা এই অভিযান নিয়ে প্রধানমন্ত্রীর টেনশন না থাকার কারণ নেই। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় ভাবমূর্তির বিষয় জড়িয়ে এতে।

Banglabid

তবে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী টেনশনটা হয়তো অন্য জায়গায়। তিনি মাশরাফিবাহিনীর আরেকটি সিরিজ জয়ের গৌরবে নাম লেখানো দেখতে উদগ্রীব হয়ে থাকবেন। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে টাইগাররা।

শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে সুবিধাজনক অবস্থানে মাশরাফিরাই। শনিবার রাতে ওই জয়ের পর অধিনায়ক মাশরাফি ও ম্যাচের সেঞ্চুরিয়ান তামিমের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে বলেছেন। কয়েকদিন আগে নিজেদের শততম টেস্টে ঐতিহাসিক জয়ের পরও টাইগার দলকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন তিনি। সেসময় টেস্ট অধিনায়ক মুশফিক ও অলরাউন্ডার সাকিবের সঙ্গে ফোনে কথা বলেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসনিাবাংলাদেশ-শ্রীলংকা সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার পল্লবীতে জঙ্গিবিরোধী অভিযান

পরবর্তী

সোলসের ‘বাংলাদেশ’

পরবর্তী
সোলস

সোলসের ‘বাংলাদেশ’

প্রথম ম্যাচের পুনরাবৃত্তি চান মাশরাফি

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT