চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিবাইর গবেষণা সহায়তায় ব্র্যান্ডগুলোকে এগিয়ে আসার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A
বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন, পেছনে দর্শক ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তৈরি পোশাক প্রস্তত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ ও গবেষণামূলক কাজ করছে সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ (সিবাই)। তবে এই প্রশিক্ষণে শুধু বাংলাদেশ নয়, বিদেশি ব্র্যান্ডগুলোও উপকৃত হচ্ছে। তাই তাদের উচিত সিবাইর কার‌্যক্রমকে আরো বেগবান করতে প্রয়োজনীয় সহযোগিতা করা।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হোটেল আমারীতে আয়োজিত ব্র্যান্ড ফোরাম সভায় তিনি এসব কথা বলেন। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বাংলাদেশ ও সিবাই।

বিজিএমইএর সভাপতি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে মধ্যম স্তরের দক্ষ জনবলের যথেষ্ঠ অভাব রয়েছে। এক্ষেত্রে দক্ষতা বাড়াতে সিবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু তাই নয়, পোশাকের নতুন ফ্যাশন, ডিজাইন, মান নিয়ে বিভিন্ন গবেষণা করছে সিবাই। যার মাধ্যমে তৈরি পোশাক খাত, বিদেশি ব্র্যান্ডসহ সংশ্লিষ্ট সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হচ্ছে। অতএব ব্র্যান্ডগুলোর উচিত সিবাইর সার্বিক কাজকে আরো গতিশীল করতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়া।

Banglabid

তিনি আরও বলেন, পোশাকের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শেয়ার মাত্র ৬ শতাংশের মতো। যেখানে পোশাক খাত থেকে ধীরে ধীরে সরে আসা চীনের শেয়ার এখনও ৩৬ শতাংশ। তাই বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের রপ্তানি বাড়াতে গবেষণার মাধ্যমে পোশাকের মান উন্নত করার বিকল্প নেই। কিন্তু দু:খের বিষয় হচ্ছে, কিছু লোক বিদেশিদের কাছে বাংলাদেশের শ্রম নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্প।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। হিমায়িত খাদ্য, পাট, চামড়া ও পোশাকসহ বিভিন্ন খাতে দেশের রপ্তানি বাড়ছে। কিন্তু অপ্রিয় হলেও সত্য ব্যবসায়ীরা এখনও নানা প্রতিকূলতার মধ্যে ব্যবসা করছে।

এফবিসিসিআইর সভাপতি বলেন, চাহিদার তুলনায় গ্যাস-বিদ্যুতের স্বল্পতাসহ এখনও নানা ধরনের বাধার সম্মুখীন ব্যবসায়ীরা। এর মধ্যে বন্দরের জটিলতা আরো বেশি সমস্যা তৈরি করছে। এসব বাধা-বিপত্তির অবসান করা গেলে পোশাক খাত যেমনি এগুবে তেমনি এগুবে দেশের অর্থনীতিও।

Reneta

বিজিএমইএর সাবেক ও সিবাইর বর্তমান সভাপতি আতিকুল ইসলাম বলেন, মধ্যম পর‌্যায়ে দক্ষ জনশক্তির যে ঘাটতি রয়েছে এবং ব্র্যান্ডদের চাহিদা অনুযায়ী পোশাকের মান বাড়াতে অকল্পনীয় ভূমিকা রেখে আসছে সিবাই। এর অধীনে প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে কয়েক হাজার দক্ষ কর্মী বিভিন্ন কারখানা চাকরি করছে। তবে সিবাইর এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেন, পোশাক সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানি করতে হয়। এসব কাঁচামাল আমদানিতে সরকারের আরো সহাতা প্রয়োজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক ব্র্যান্ড এইচ অ্যান্ড এম’র বাংলাদেশ ও পাকিস্তানের ম্যানেজার গোঠাতোঠি, আইএলওর পো্রগাম অফিসার খাদিজা খন্দকার ও সিবাইর সিইও আফতাব উদ্দিন আহমেদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইতৈরি পোশাকদক্ষ জনশক্তিসিবাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন্তর্বর্তীকালীন জামিন পেলেন সাংবাদিক মোরছালীন বাবলা

পরবর্তী

হিমালয়ের প্রকৃতি ও জীবন এবং পর্বতারোহণ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

পরবর্তী
পর্বতারোহী শিশু প্রকৃতি ও পাহাড়ের পাথরে বসে ছবি তোলার প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিমালয়ের প্রকৃতি ও জীবন এবং পর্বতারোহণ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাদের অংশ ভেঙে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রীর গায়ে ভেঙ্গে পড়লো ছাদের একাংশ

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়নে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT