চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনিয়রদের নির্ভার রাখার প্রতিশ্রুতি সাব্বিরের

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:২৫ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সাব্বিরের সংবাদ সম্মেলনে কথা বলছেন ক্রিকেটার সাব্বির. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ২০১৫ সাল থেকে তামিম-সাকিব-মুশফিকদের সঙ্গী সৌম্য, সাব্বিরের মতো তরুণরা। আবির্ভাবে দুর্দান্ত ছিলেন তারা। অবদান রাখতে পারায় জাতীয় দলে জায়গা পাকা করতে সময় লাগেনি। ওই সময়টাতে একটু নির্ভার থাকতে পেরেছেন ১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিব-তামিম-মুশফিকরা।

কিন্তু পরের বছর থেকে অনুজ্জ্বল সৌম্য-সাব্বিররা। তাদের ঘাটতি মেটাতে সিনিয়র ক্রিকেটারদের ছোটাতে হচ্ছে ঘাম। সাকিব-তামিমকে চাপমুক্ত রাখতে দুই-আড়াই বছর ধরে যারা খেলছেন, চট্টগ্রাম টেস্ট শুরুর আগে তাদের কাছে ভাল কিছু আশা করেছিলেন টাইগার অধিনায়ক মুশফিক।

দ্বিতীয় টেস্টে তামিম-সাকিবরা যখন ব্যর্থ, জ্বলে উঠলেন সাব্বির। বিপর্যয়ের সময় ৬৬ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছেন সাত নম্বরে নেমে। ওপেনিংয়ে নামা সৌম্য করে গেছেন ৩৩। উইকেটে ছিলেন ২৯ ওভার।

Banglabid

বাংলাদেশের প্রথম ইনিংসে অবদান রাখতে পেরেছেন সাব্বির-সৌম্য দুজনই। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা সাব্বির জানালেন, তরুণদের চেষ্টায় কমতি নেই। ‘ব্যাডপ্যাচ’ পার করে দায়িত্ব নেবেন তারাও। নির্ভার রাখবেন সাকিব-তামিম-মুশফিকদের।

‘আমাদের ১১ জনই রান করতে পারে। সবাই চেষ্টা করে রান করতে। কেউ আউট হয়ে গেলে মানে এই না যে, বাকিরা পারে না। কারও দিন ভালো যায়, কারও খারাপ যায়। সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাইদের সময় ভালো যাচ্ছে বলে রান করতে পারছে। আমরা তরুণদের সময় খারাপ যাচ্ছে। কিছু না কিছু সমস্যা হচ্ছে। সেটি কাটিয়ে উঠতে পারলে সিনিয়রদের নির্ভার রাখতে পারব আমরা।’

ছবি: সাকিব উল ইসলাম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাব্বির রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেই পেপেকে মেরেই লাল কার্ড!

পরবর্তী

দুই প্রশ্ন সামনে রেখে ভেনেজুয়েলা পরীক্ষায় মেসিরা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুই প্রশ্ন সামনে রেখে ভেনেজুয়েলা পরীক্ষায় মেসিরা

বর্জ্য ও আবর্জনা জমে থাকা রাস্তার দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্জ্য অপসারণে মেয়রের আশার বাণী বাস্তবে পরিণত হোক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT