চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই প্রশ্ন সামনে রেখে ভেনেজুয়েলা পরীক্ষায় মেসিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ অভিযানে তৃতীয় কোচ নিয়ে আর্জেন্টিনা মনে করেছিল অবশেষে সঠিক ব্যক্তি দলের দায়িত্ব পেয়েছেন। কিন্তু হোর্হে সাম্পাওলি কোন তাৎক্ষণিক বিপ্লব ঘটাতে পারেননি। নিজের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এখন বোঝা যাচ্ছে কাজ অনেক বাকি। শুধু আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতেই নয়, বরং তারা এই প্রতিযোগিতার জন্য যোগ্য কিনা সেটাও প্রমাণ করা। এই দুই প্রশ্ন সামনে রেখে আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ভেনেজুয়েলার বিপক্ষে নামবে আর্জেন্টিনা।

সাউথ আমেরিকা অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।

উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর লাতিন আমেরিকার গ্রুপে এখনও পাঁচেই আছে আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে গেলে বাকি কটি ম্যাচে জেতা ছাড়া উপায় নেই মেসি-ডি’মারিয়াদের।

ভেনেজুয়েলার ম্যাচটি নিজের মাঠে হওয়ায় হয়ত আর্জেন্টিনার জন্য সহজ হবে খেলা। কিন্তু আর্জেন্টিনা দল সাম্প্রতিক সময়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, যদিও তারা তাদের শেষ ৩টি ম্যাচেই অপরাজিত। সবশেষ তাদের ৯টি প্রতিযোগিতা মূলক ম্যাচের ফল ৩-৩-৩। জয় তিন, ড্র তিন এবং হারও তিন।

বাছাইপর্বের প্রথম সাক্ষাতে ঘরের মাঠে মেসিদের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ভেনেজুয়েলা। তবুও আর্জেন্টিনার জন্য এই ম্যাচ সহজ হিসেবেই দেখা হচ্ছে। কারণ এরইমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভেনেজুয়েলা। সবশেষ গত ১২টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে তারা। পাঁচটি ড্রয়ের বিপরীতে ছয়টিতেই হার।

ভেনেজুয়েলার সমস্যা শুধু রক্ষণে নয়, আক্রমণেও। সবশেষ ১২ ম্যাচের ছয়টিতে কোনও গোল করতে পারেনি। স্কোর করা ছয় ম্যাচে একটির বেশি গোল করতে পেরেছে মাত্র দুবার। তাই আর্জেন্টিনা ম্যাচকে একটি প্রীতি ম্যাচের বেশি কিছু হয়ত ভাবছে না ভেনেজুয়েলাও।

Reneta

প্রীতি ম্যাচ ভেবে ভেনেজুয়েলা যতই নির্ভার থাকুক, তাতে চোখ দেয়ার সময় নেই আর্জেন্টিনার। এই ম্যাচের আগে দলে তিনটি পরিবর্তনের কথা ভাবনা–চিন্তা করছেন সাম্পাওলি। গত বৃহস্পতিবার উরুগুয়ে ম্যাচে হাভিয়ের মাশ্চেরানোকে খেলাননি। তবে ভেনেজুয়েলা ম্যাচে সম্ভবত তিনি ফিরছেন। কারণ শনিবারই তাকে অনুশীলন করতে দেখা গেছে।

নির্বাসিত গ্যাব্রিয়েল মের্কাডোর অনুপস্থিতে মাশ্চেরানোকে ফেরানোর ভাবনা। মিডফিল্ডার এভার বানেগা নির্বাসিত ছিলেন। তিনিও সম্ভবত ফিরছেন ভেনেজুয়েলা ম্যাচে। অন্যদিকে মার্কোস অ্যাকুনার পরিবর্তে লৌতারো অ্যাকোস্তা ফিরবেন দলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইকুয়েডরবিশ্বকাপ বাছাইভেনেজুয়েলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT