চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটিজেনদের মনে ‘বিশ্বাস’ ফেরালেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের আগে হতাশ কণ্ঠে বলেছিলেন, ‘ম্যানসিটিকে এখন কেউ বিশ্বাস করে না!’ খেলার পর কণ্ঠের স্বর পরিবর্তন হয়েছে পেপ গার্দিওলার। লিভারপুলের বিপক্ষে অলিখিত ফাইনালটা জিতে ম্যানচেস্টার সিটি কোচ বলছেন, তার সামনে প্রতিটি ম্যাচই এখন ফাইনাল।

বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ম্যানসিটি। ম্যাচের আগে থাকা সাত পয়েন্টের ব্যবধানটা কমে দাঁড়িয়েছে চারে। ২১ ম্যাচে ৫৪ পয়েন্টে টেবিলের শীর্ষেই আছে লিভারপুল, সমান ম্যাচে সিটির পয়েন্ট ৫০। রয়েছে টেবিলের দুইয়ে।

ম্যাচ জেতায় পয়েন্ট ব্যবধান কমেছে। আর হারলে সেই ব্যবধানটা দাঁড়াতো দশে। তাই ম্যাচটাকে ফাইনালই ধরে খেলেছিলেন গার্দিওলা, ‘এই ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতোই ছিল। কারণ হারলে শিরোপার স্বপ্ন প্রায় শেষই হয়ে যেত। জয় পাওয়া মানে আবারো লড়াইটা শক্ত হয়ে গেছে।’

Banglabid

কিন্তু ব্যবধান কমলে তো হবে না। নিজেদের প্রতিটি ম্যাচ জিততে তো হবেই, কামনায় থাকতে হবে যেন পয়েন্ট হারায় লিভারপুল। অন্যের দিকে না তাকিয়ে তাই শিষ্যদের নিজেদের খেলার দিকে মনোযোগ দিতে বলছেন ম্যানসিটি কোচ।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মাঠের লড়াইটাও হয়েছে হাড্ডাহাড্ডি। ১৯ মিনিটে লিভারপুলের একটি বল গোললাইন থেকে বিপদমুক্ত করেন সিটি ডিফেন্ডার জন স্টোনস। এরপর ৪০ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৬৪ মিনিটে সেই গোল শোধ দিয়ে উত্তাপ ফিরিয়ে আনেন রবের্তো ফিরমিনো। লেরয় সানের ৭২ মিনিটের গোলে শেষপর্যন্ত স্বস্তির জয় পায় ম্যানসিটি।

Reneta

১৯৯০ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার স্বপ্ন দেখতে থাকা লিভারপুল সমর্থকদের কাছে এই হার বিশাল এক ধাক্কাই। মোহামেদ সালাহকে করা ফাউলে সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি লালকার্ড দেখতে পারতেন কিনা এনিয়েও প্রশ্ন আছে। যদিও রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়েছেন। পরিস্থিতি মেনে নিয়ে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপ।

ক্লপ নিজেই বলছেন লালকার্ড দেখার মতো কোনো অপরাধ করেননি কোম্পানি, ‘ও(কোম্পানি) যদি সালাহকে আঘাত করতো তাহলে বাকি মৌসুমের জন্য সালাহকে মাঠের বাইরে থাকতে হতো। রেফারির জন্য এটা কঠিন সিদ্ধান্ত। আমি যেই অবস্থান থেকে দেখেছি রেফারি সেটা দেখেননি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনিবার শেষ যাত্রায় জন্মভূমিতে আসবেন সৈয়দ আশরাফ

পরবর্তী

যুক্তরাষ্ট্রের স্পিকার নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি

পরবর্তী

যুক্তরাষ্ট্রের স্পিকার নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি

রিয়ালকে আটকে দিলো ভিয়ারিয়াল

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT