চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিজারকে উদ্ধারে অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন পিটিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ সহকারী অধ্যাপক মোবাশ্বের হাসান সিজারকে ফিরিয়ে দেয়ার দাবিতে অনলাইন পিটিশন শুরু করেছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন সিজার।

ড. মোবাশ্বের হাসান সিজারকে একজন মানবাধিকার রক্ষী হিসেবে উল্লেখ করে পিটিশনের প্রথম অংশে তার বিভিন্ন কাজ, প্রচেষ্টা ও অর্জন সম্পর্কে সংক্ষেপে তথ্য দেয়া হয়েছে।

পরের অংশে রয়েছে পিটিশনের মূল বক্তব্য। সেখানে বলা হয়: ‘মোবাশ্বের হাসান ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক। স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, তিনি ৭ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছেন এবং তাকে শেষবারের মতো আগারগাঁওয়ের লায়ন্স চক্ষু হাসপাতালের কাছে দেখা গিয়েছিল। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে ডক্টরেট পাওয়া হাসান ইসলামিক চরমপন্থা নিয়ে তার গবেষণার জন্য সুপরিচিত ছিলেন।

বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, হাসানের অন্তর্ধান জুলাই থেকে এ পর্যন্ত হওয়া নবম হাই-প্রোফাইল ঘটনা, যাদের অনেকেই ছিলেন প্রগতিশীল শিক্ষাবিদ, ব্লগার এবং সমালোচক।

বিশ্বব্যাপী নাগরিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার সংরক্ষণের স্বার্থে আমরা বাংলাদেশ সরকার (প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা মোবাশ্বের হাসানকে খুঁজে বের করতে সম্ভবপর সবকিছু করেন।’অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন পিটিশনে ড. মুবাশার হাসানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গোপিটিশন.কম ওয়েবসাইটের মাধ্যমে ওই অনলাইন পিটিশনটি চালু করেন লুসি ওয়েস্ট, ড. শ্যানন ব্রিনক্যাট ও ড. লি মরগেনবেসার। লুসি গ্রিফিথ ইউনিভার্সিটির একজন পিএইচডি ফেলো এবং অন্য দু’জন ফ্যাকাল্টি সদস্য।

গত ৭ নভেম্বর বিকেলে কর্মস্থল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বনশ্রীর বাসার উদ্দেশে রওয়ানা হওয়ার পর থেকেই ‘নিখোঁজ’ রয়েছেন মোবাশ্বের হাসান সিজার। ওইদিন সকাল ৭টায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। সেদিন সন্ধ্যা পৌনে সাতটা থেকে তার মুঠোফোনটি বন্ধ রয়েছে।

ট্যাগ: মোবাশ্বের হাসান সিজারসিজার নিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংবাদমাধ্যম ও ডিজনির মুখোমুখি অবস্থান

পরবর্তী

৪০০ বছর ধরে সুনামের সঙ্গে চলছে সন্দ্বীপের মহিষের দধি

পরবর্তী
সন্দ্বীপের মহিষের দধি তৈরির জন্য পাত্রে দুধ ঢালা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০০ বছর ধরে সুনামের সঙ্গে চলছে সন্দ্বীপের মহিষের দধি

স্প্যানিশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ ছন্দে বিধ্বংস কোস্টা রিকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT