চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিউলে অস্ট্রেলিয়ান নারী ধর্ষিত, পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

দক্ষিণ কোরিয়ায় সিউলে অস্ট্রেলিয়ান এক নারীকে নেশাগ্রস্থ করে ধর্ষণের অভিযোগের ঘটনায় পুলিশের প্রতি দায়িত্ব এড়ানো ও ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। ওই ঘটনার শিকার হওয়া নারী সিউল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনমত গঠন ও নানা প্রচারমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

ধর্ষণের শিকার হওয়া অস্ট্রেলিয়ান নাগরিক এয়ারড্রে ম্যাটনার জানিয়েছেন, গত সেপ্টেম্বরে পরিকল্পিতভাবে একটি মদের দোকানে সে ওই পরিস্থিতির শিকার হন। 

পুলিশের দিকে আঙুল তুলে তিনি বলেন, ধর্ষিত হওয়ার পর পুলিশের কাছে গেলেও তারা যথেষ্ট পদক্ষেপ নেয়নি। এমনকি হাসপাতালে তারা প্রয়োজনীয় টেস্টও করেনি। আরো বড় পদক্ষেপের জন্য এখন ফান্ড সংগ্রহ করছেন ম্যাটনার।  

Banglabid

সিউলের পুলিশ অবশ্য তার দাবিকে একপাক্ষিক হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ বিষয়টির জন্য সরাসরি আঙুল তোলেন দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের উপর। পুলিশের দাবি, ম্যাটনার সাংবাদিকদের কাছে যেসব তথ্য দিয়েছেন সেগুলো আগে পুলিশের কাছে দেওয়া তথ্যের থেকে ভিন্ন। 

ঘটনার পরদিনই পুলিশসহ হাসপাতালে গেছিলেন ম্যাটনার। কিন্তু ম্যাটনারের মনে হয়েছে, ধর্ষণের ঘটনার চেয়ে সে কতটা মদ খেয়েছে, তা নিয়েই বেশী কথা বলেছে সিউল পুলিশ। সে একা একা কেনো বাইরে গেছে, সেটাও ছিলো পুলিশের বিবেচনার বিষয়।

ম্যাটনার জানান, তিনি মাত্র তিনটি ড্রিংক করেছিলেন এবং তিনি আসক্ত ছিলেন না। হঠাৎ তিনি ভিন্নরকম অনুভব করেন। তার মদের সঙ্গে কিছু মিশ্রিত ছিলো। এরপর তার মনে পড়ে এক পুরুষের সঙ্গে তিনি ট্যাক্সিতে ভ্রমণ করছেন। ঘুম ভেঙে নিজেকে হোটেল রুমে নগ্ন আবিষ্কার করেন ম্যাটনার।

Reneta

পরে পুলিশকে এক লোকের ছবিও পাঠান ম্যাটনার। যাকে ম্যাটনার সন্দেহের চোখে দেখেন। কিন্তু পুলিশ তাকে তো ধরে নি। বরং বলেছে, ওই সময়ে সে সিউলেই ছিলো না। অবশ্য এমন বক্তব্য উপেক্ষা করেই আসছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। 

ম্যাটনার এখন পুরো মামলাটি ব্রিটেনে নিতে চাইছেন। সেখানেই তিনি ন্যায়বিচার পাবেন বলে মনে করেন। সেজন্য ফান্ডও সংগ্রহ করছেন।

সম্প্রতি ধর্ষণ বিষয়ে দক্ষিণ কোরিয়ার পুলিশের বিরুদ্ধে ক্রমাগত এমন অভিযোগ দেখা যাচ্ছে। ম্যাটনার এই ঘটনা প্রকাশের পর আরও ১৬ জন তার সঙ্গে যোগাযোগ করেছে তারাও ধর্ষণ বিষয়ে দক্ষিণ কোরিয়ায় এমন অভিজ্ঞতা শেয়ার করতে চায়। আবার কেউ কেউ দোষ দিচ্ছেন ম্যাটনারকেই।  

তবে শুধু দক্ষিণ কোরিয়াই নয়। সারাবিশ্বের মোট ৩৫ শতাংশ নারী রোজ রোজ নানা যৌন সহিংসতার শিকার হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরীপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণ কোরিয়ানারী ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিজার্ভ চুরির চাঞ্চল্যকর তথ্য দিলেন শ্রীলংকান সেই ফাউন্ডেশনের নারী

পরবর্তী

এ উচ্ছ্বাস কী ওয়েস্ট ইন্ডিজের জয়ে, না ভারতের পরাজয়ে?

পরবর্তী

এ উচ্ছ্বাস কী ওয়েস্ট ইন্ডিজের জয়ে, না ভারতের পরাজয়ে?

খুন-ধর্ষণ হলে বিচার চেয়ে মিছিল-সমাবেশ করে কেনো?

সর্বশেষ

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT