চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিইসির নেতৃত্বে জাতীয় পরিষদ চায় মুক্তিজোট

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৬:০৩ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
নির্বাচন কমিশনের সভা, সিইসির নেতৃত্বে জাতীয় পরিষদ চায় মুক্তিজোট. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর পারষ্পরিক সম্পর্কের যৌথ বা প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় পরিষদ গঠনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে সাংস্কৃতিক মুক্তিজোট। যে পরিষদের আহ্বায়ক থাকবেন প্রধান নির্বাচন কমিশনার।

বৃহস্পতিবার বিকেলে ইসির সঙ্গে অানুষ্ঠানিক সংলাপে এ প্রস্তাব দেয় দলটি। মুক্তিজোটের সঙ্গে সংলাপের মধ্য দিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করলো ইসি।

সংলাপ শেষে ইসির সম্মেলন কক্ষে আলোচনার সার সংক্ষেপ তুলে ধরেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ।

তিনি বলেন: সাংস্কৃতিক মুক্তিজোট জাতীয় পরিষদ গঠন, স্থায়ী ঠিকানায় ভোটারকরণ, ভোটদানের জন্য নাগরিকদের পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করা, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দানসহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে কমিশনকে।

কমিশন এসব প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বলেও জানান ইসি সচিব।

এর আগে বিকাল ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। মুক্তিজোটের প্রধান আবু লায়েস মুন্না নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেয়।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে অন্য চার কমিশনার, ইসি সচিবসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের সংলাপের আমন্ত্রণ পাওয়া প্রথম দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ সংলাপে না আসায় বিকেলে থেকে শুরু হয় এ সংলাপ। সংলাপে না আসার কারণ হিসেবে দলটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দেশের বন্যাদুর্গত মানুষকে ত্রাণ দেওয়ার কথা উল্লেখ করেছে।

এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এরমধ্যে ঈদের আগে ২৪ আগস্ট থেকে ৬টি দলের সঙ্গে সংলাপ হবে। ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে আবার সংলাপ শুরু হবে। ইতোমধ্যে তাদের কাছে আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

সংলাপে সুশীল সমাজের ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কমিশন সংলাপে বসে। এই দুই দিনে অর্ধশত গণমাধ্যম প্রতিনিধির কাছ থেকে কমিশন বিভিন্ন পরামর্শ গ্রহণ করে।

ট্যাগ: ইসির সংলাপবিএনএফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান বিচারপতি সিনহার ‘পাকিস্তান প্রেম’ এবং তাহাদের আচরণ

পরবর্তী

ব্যক্তিগত গোপনীয়তা মৌলিক অধিকার: ভারতের সুপ্রিম কোর্ট

পরবর্তী
ব্যক্তিগত তথ্য যাচাইয়ের জন্য ভোটার আইডি কার্ড দেখছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত গোপনীয়তা মৌলিক অধিকার: ভারতের সুপ্রিম কোর্ট

সাকিবের স্মৃতিতে ৯৬ আর ২১৭

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আয়নাঘর থেকে গুমের বিচার, আন্তর্জাতিক দিবসে প্রধানমন্ত্রীর বার্তায় যা আছে

আগস্ট ২৯, ২০২৬

ইমরান খানের ব্যাপারে কী বলতে যেয়ে কাঁদলেন মিয়াদাদ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ঝুঁকিতে কোন কোন এলাকা?

আগস্ট ২৯, ২০২৬

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT