চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া পেয়ে বাড়লো ‘উদ্ভাবকের খোঁজে রিয়েলিটি শো’য়ের রেজিস্ট্রেশনের সময়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

উদ্ভাবনমুখী একটি পরিবেশ তৈরি করার পাশাপাশি নাগরিক সেবাকে আরও সহজ করার লক্ষ্যে রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে-সিজন ২’ শুরু হয়েছে। ১৬ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করার সময় থাকলেও প্রচুর সাড়া পাওয়ায় সময় বাড়িয়ে ২২ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

২ এপ্রিল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএআইডি এবং ইউএনডিপি-এর সহায়তায় পরিচালিত এটুআই-এর উদ্যোগে এই রিয়েলিটি শো’র সিজন ২ এর কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে দেশের সবকয়টি বিভাগীয় শহরে ক্যাম্পেইন কার্যক্রম চলছে।

দেশ সেরা উদ্ভাবকের উদ্ভাবনী আইডিয়ার মধ্য দিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্ভাবনী চিন্তাভাবনা বিকশিত করে তোলার সুযোগ সৃষ্টি করা, উদ্ভাবনের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করা, দেশের উন্নয়নে উদ্ভাবনের সর্ব্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা এবং সারাদেশে উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলা দ্বিতীয় বারের মতো আয়োজিত এ রিয়েলিটি শো’র মূল লক্ষ্য। এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া (এইচডি মিডিয়া) ও আইল্যাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য এই ‘রিয়েলিটি শো’ নির্মাণ ও সম্প্রচার সহযোগী হিসাবে কাজ করবে চ্যানেল আই।

Banglabid

উল্লেখ্য, নাগরিক বান্ধব উদ্ভাবনী পরিবেশ তৈরির লক্ষ্যে এটুআই ২০১৭-১৮ সালে দেশের সর্বপ্রথম রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে’ এর কার্যক্রম শুরু করে। ‘আপনার উদ্ভাবনা, দেশের সম্ভাবনা’ স্লোগানকে সামনে রেখে উক্ত রিয়েলিটি শো দেশব্যাপী নাগরিকদের মাঝে উদ্ভাবনের প্রতি উৎসাহ তৈরির পাশাপাশি ব্যাপক সাড়া জাগায়। এরই ফলশ্রুতিতে ২০১৯ সালে আবারো শুরু হচ্ছে উদ্ভাবন নিয়ে দেশের প্রথম এই রিয়েলিটি শো-এর সিজন ২।

উক্ত রিয়েলিটি শো এর রেজিস্ট্রেশন করা যাবে- http://www.challenge.gov.bd/udvaboker-khoje এই ঠিকানায়। দেশের যে কোনো উদ্ভাবকই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ভাবকের খোঁজে-সিজন ২লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফীর ‘৪০০’

পরবর্তী

নুসরাতকে পুড়িয়ে হত্যা: আটক মনি ৫ দিনের রিমান্ডে

পরবর্তী
নুসরাত-মনি-আটক

নুসরাতকে পুড়িয়ে হত্যা: আটক মনি ৫ দিনের রিমান্ডে

দারুণ সুবিধার অপো এফ সিরিজের ২ ফোন বাংলাদেশে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT