চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহস জুগিয়ে ফিরলেন সৌম্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ০১, জুন ২০১৭
স্পোর্টস
A A

শুরুতে একটু জড়তা থাকলেও সময় কিছুটা গড়াতেই ছন্দ ফিরে পান দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে পঞ্চাশ পেরিয়ে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন বাংলাদেশের এ দুই বাঁহাতি। কিন্তু বেন স্টোকসের করা ১২তম ওভারের শেষ বলটিতে ডিপ কাভারে ক্যাচ তুলে দেন সৌম্য সরকার। শর্ট বলটিকে ছয়ে রূপ দিতে গিয়ে ধরা পড়লেন জনি বেয়ারস্টোর হাতে।

৩৪ বলে ৪টি চার একটি ছয়ে ২৮ রান করে ফেরেন সৌম্য। তামিম অপরাজিত ৩০ রানে। তিনে নেমে ইমরুল কায়েস দুই অঙ্কে পৌঁছেছেন। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুর কঠিন সময় পার করে ভালো সংগ্রহ গড়ার ইঙ্গিত দিচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে এক উইকেটে ৮২ রান।

স্পিনশক্তি কমিয়ে এ ম্যাচে ব্যাটসম্যান বাড়িয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে তাই জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। অন্যদিকে পেসার আছেন তিনজন, মাশরাফি, রুবেল এবং মোস্তাফিজ।

মাশরাফি এদিন টস হেরে যান। তাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইয়ন মরগান।

ওপেনিংয়ে তামিমের সঙ্গী সৌম্য। তিনে খেলবেন ইমরুল। সাব্বিরের অর্ডার কিছুটা নিচে নেমে যাচ্ছে স্বাভাবিকভাবেই। প্রথম ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। মিরাজ বাদে একাদশের বাইরে তাসকিন আহমেদ, সাঞ্জামুল ইসলাম, ও শফিউল ইসলাম।

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হৃদয়ে বাংলাদেশ, বুকে চ্যানেল আই

পরবর্তী

স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ বেড়েছে এক হাজার ৩৫৩ কোটি টাকা

পরবর্তী

স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ বেড়েছে এক হাজার ৩৫৩ কোটি টাকা

যে কারণে ব্যতিক্রমী এবারের বাজেট

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT