চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহর দ্রুত সুস্থতা কামনায় রামোস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

যার সঙ্গে বলের দখল নিতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মোহামেদ সালাহ। শঙ্কায় পড়েছে তার বিশ্বকাপ খেলাও। সেই সার্জিও রামোসই এখন সালাহর দ্রুত সুস্থতা কামনা করছেন। মিশরীয় ফরোয়ার্ডকে সুস্থতার বার্তা দিয়ে টুইটও করেছেন তিনি।

শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইনজুরিতে পড়েন সালাহ। ম্যাচের প্রথম আধাঘণ্টার মধ্যেই আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা খোয়ায় সালাহর দল লিভারপুল।

ট্যাকল করার সময় সালাহকে অনেকটা জোরেই মাটিতে আছড়ে ফেলেন রামোস। পরে আর খেলতেই পারেননি তিনি। কাঁদতে কাঁদতে ছাড়েন মিশরীয় সুপারস্টার, শঙ্কা জেগেছে তার বিশ্বকাপে খেলা নিয়েও!

Banglabid

সালাহর ইনজুরির পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন রামোস। অনেক লিভারপুল সমর্থক মনে করেন ইচ্ছেই করে সালাহকে আঘাত দিয়েছেন রিয়াল অধিনায়ক। সালাহ মাঠ ছাড়ার সময় রামোসের মুখে হাসি দেখে সেই সন্দেহ আরও গভীর করেছে।

তবে সেদিকে নজর না দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে সালাহর প্রতি বার্তা পাঠিয়েছেন রামোস। টুইটারে তিনি বলেন, ‘কখনো কখনো মনে হয় আপনারা অনেক ভালো দল। অন্য সময়ই আবার খারাপ। মনে রাখতে হবে, সবকিছুর উপরে আমরা পেশাদার।’

এরপরই রামোসের সংযোজন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো সালাহ। ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে।’

Reneta

সুস্থ হয়ে সালাহর বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী তার দেশ মিশরও। দেশটির ফুটবল ফেডারেশন টুইট করে জানিয়েছে, ‘সালাহর কাঁধের লিগামেন্টে মোচড় খেয়েছে। তবে বিশ্বকাপে তার খেলা নিয়ে আমরা আশাবাদী।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগমোহামেদ সালাহলিড স্পোর্টসসার্জিও রামোস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

পানীয় রেসিপি: রুহ্ আফজা সামারকুল শরবত

পরবর্তী

আফগান সিরিজেও হেড কোচ ওয়ালশ

পরবর্তী

আফগান সিরিজেও হেড কোচ ওয়ালশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই শত্রু, প্রতিবেশীদের ইরানের কঠোর বার্তা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT