চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান সিরিজেও হেড কোচ ওয়ালশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ন ২৭, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হাথুরুসিংহে চলে গেছেন সাত মাস হয়েছে। এখনও নতুন হেড কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। জাতীয় দলের সঙ্গ ছেড়েছেন সহকারী কোচ হ্যালসলও। আপদকালীন সময়ে দায়িত্ব বেড়েছে টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। নিধাস ট্রফির পর ভারতের দেরাদুনে হতে যাওয়া আফগানিস্তান সিরিজেও হেড কোচের দায়িত্ব পেয়েছেন এ ক্যারিবীয় কিংবদন্তি।

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোচ পাওয়ার চেষ্টায় আছে বিসিবি, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন এমনটাই। আফগান সিরিজে ওয়ালশই হেড কোচের দায়িত্ব সামলাবেন সে সিদ্ধান্তও নেয়াই ছিল। রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

নিধাস ট্রফিতে ওয়ালশের অধীনে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দীতা গড়ে রানার্সআপ হয়ে ফিরেছিল সাকিব-মুশফিকরা। আফগানদের বিপক্ষে ওয়ালশের ভূমিকার উপর তাই আস্থা রাখতেই পারে বাংলাদেশ। কিন্তু সমস্যা হল- হেড কোচ ও ব্যাটিং কোচ না থাকায় কীভাবে নিজেদের প্রস্তুত করছেন ব্যাটসম্যানরা?

দেরাদুনে রওনা হওয়ার আগে রোববার ঢাকায় সবশেষ সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানালেন, ব্যাটসম্যানরা দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়াকে সুযোগ হিসেবে নিচ্ছেন। ওয়ালশও যে ব্যাটসম্যানদের সাহায্য করছেন, সেটিও উদাহরণ দিয়ে তুলে ধরলেন মাহমুদউল্লাহ।

‘যেদিন ক্যাম্প শুরু হয় মাশরাফী ভাই ছিল, আমি, তামিম, মুশফিক আমরা সবাই কম-বেশি কথা বলেছি। এমনকি ব্যাটসম্যানদের গ্রুপে যারা ছিল সবাই আমরা কথা বলেছি যে, এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ আমরা কতটুকু নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে সামনে আগাতে পারি। যদিও মাস্টার(ওয়ালশ) আছে, সুজন (খালেদ মাহমুদ) ভাই আছে, ওনারাও সাহায্য করছেন।’

‘পরশু যখন নেটে ব্যাট করছিলাম, আমি অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম, খুব জোরে মারার চেষ্টা করছিলাম; তখন মাস্টার(ওয়ালশ) এসে সাজেশন দিল যে, তুমি তোমার টাইমিংয়ের উপর আরেকটু ভরসা রাখতে পার। মনে হয় বেশি জোরে মারছো। ছোটখাটো এরকম উপদেশও দিচ্ছে। কাজেও লেগেছিল। পরে কয়েকটা জিনিস চেষ্টা করলাম, ব্যাটে খুব ভালো কানেক্টও হল। এরকম সবাই মোটামুটি সাহায্য করছে। এখন এটা আমাদের নিজেদের উপর দায়িত্ব। আমরা দায়িত্ব নিয়ে যেন পারফর্ম করতে পারি।’ -যোগ করেন মাহমুদউল্লাহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালশলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশাখের ছুটিতেও রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন

এপ্রিল ১৪, ২০২৬

‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু, কৃষক পাবে যেসব সুবিধা

এপ্রিল ১৪, ২০২৬

কৃষক ভালো থাকলে সারাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচাতে লিভারপুলের ‘বিশেষ’ কিছু দরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবার

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT