চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহর গোলে জয়ে ফিরল লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আগের সপ্তাহে প্রিমিয়ার লিগে লিভারপুলের অপরাজেয় দৌড় থেমেছিল ম্যানচেস্টার সিটির কাছে হেরে। সেই ব্যথা ভুলে পরের ম্যাচেই আবারও জয়ের পথে হাঁটল ইয়ুর্গেন ক্লপের দল।

শনিবার মোহামেদ সালাহর পেনাল্টি গোলে ব্রাইটন অ্যান্ড অ্যালবিওনের মাঠ থেকে ১-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে লিভারপুল।

এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ম্যানসিটির সঙ্গে ব্যবধানটা আবারও সাতে বাড়িয়ে নিল অলরেডরা। ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে সিটিজেনদের পয়েন্ট ৫০।

Banglabid

ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রাখলেও ব্রাইটনের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে খাটতে হয়েছে লিভারপুলকে। নিজ দর্শকদের সামনে রক্ষণকে দূর্গ বানিয়ে রেখেছিল পয়েন্ট টেবিলের ১৩তে থাকা ব্রাইটন। ১৫ মিনিটে স্বাগতিক ফরোয়ার্ড গ্লেন মারের হেড লক্ষ্যে থাকলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারতো।

প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ হারিয়ে দ্বিতীয়ার্ধে কপাল খোলে লিভারপুলের। ৪৯ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে সালাহ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে নিজেই স্পটকিক নিয়ে দলকে জয়সূচক গোলটি এনে দেন মিশরীয়ান ফরোয়ার্ড।

লিভারপুলের মতো ভাগ্য অবশ্য হয়নি আর্সেনালের। দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ১-০ গোলে হার নিয়ে ফিরেছে গানাররা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্সে গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণ

পরবর্তী

খুদে তানভিরকে বিশ্বের নজরে আনলেন মুডি

পরবর্তী

খুদে তানভিরকে বিশ্বের নজরে আনলেন মুডি

উত্তরখান-শিশু ধর্ষণ-গ্রেপ্তার

রাজধানীর উত্তরখানে শিশু ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT