চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুদে তানভিরকে বিশ্বের নজরে আনলেন মুডি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:১৭ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পিঠে ব্যাগ ঝুলিয়ে প্রায়ই শের-ই-বাংলা স্টেডিয়ামে আসতে দেখা যায় ছোটখাটো গড়নের এক কিশোরকে। জাতীয় দলের নেটে বোলিং করে মুশফিক, তামিম, সাকিবদের প্রশংসা কুড়িয়েছেন আগেই। তানভির রহমান নামের সেই কিশোর এবার জায়গা পেয়েছেন বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অনুশীলনেও। নেটে ১৪ বছরের লেগস্পিনার তানভিরের বোলিং দেখে রীতিমতো মুগ্ধ দলটির কোচ টম মুডি।

খালি নেটে তানভিরের বোলিং মোবাইলে ধারণ করে মুডি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। দুটি ভিডিওর একটিতে শুধু লেগস্পিন, অন্যটিতে গুগলি। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার একসময়ের সতীর্থ শেন ওয়ার্নের দৃষ্টি আকর্ষণ করে পোস্টে হ্যাসট্যাগে লিখেছেন ‘স্পেশালট্যালেন্ট’। ক্যাপশন দিয়েছেন- ‘লেগস্পিনার শোয়িং হিজ স্কিলস।’

ভিডিওটি দেখে অনেকেই কমেন্টে লিখেছেন, ছেলেটিকে সঠিকভাবে পরিচর্যা করতে। আহমেদ নামের একজন লিখেছেন, আশা করি আইপিএলের আগামী আসরে সে সানরাইজার্স হায়দরাবাদে খেলবে। টম মুডি হায়দরাবাদের কোচ হওয়াতেই এমন প্রত্যাশা তার।

বাড্ডায় থাকেন তানভির। গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবে জাতীয় দলের সাবেক কোচ সারোয়ার ইমরানের অধীনে ৪ বছর ধরে শিখছেন লেগস্পিনের নানা শৈলী। এরইমধ্যে জায়গা করে নিয়েছেন ঢাকা বিভাগীয় অনূর্ধ্ব-১৪ দলে।

চ্যানেল আই অনলাইনকে তানভিরের কোচ সারোয়ার ইমরান বললেন, ‘লেগস্পিনের যে বৈচিত্র্যগুলো আছে তার প্রায় সবই রপ্ত করতে চেষ্টা করছে। এখনও শেখার মধ্যে আছে। শুধু বোলিং না, ব্যাটিং-ফিল্ডিং নিয়েও কাজ হচ্ছে সমানতালে। ছেলেটা বেশ প্রতিশ্রুতিশীল। একটা একটা করে ভ্যারিয়েশন শিখছে। একবারে অনেককিছু চাপিয়ে দিচ্ছি না। আমি স্বপ্ন দেখি একদিন সে বাংলাদেশ দলে খেলবে।’

অমিত সম্ভাবনার গল্প শোনাতে গিয়ে সারোয়ার ইমরান জানালেন, তার একাডেমিতে রাকিব নামের আরেকজন সম্ভাবনাময় লেগস্পিনার আছে। বয়সভিত্তিক দলে খেলা কিশোরটি সিলেট সিক্সার্সের নেটে বোলিং করছে এবং দলটির কোচ ওয়াকার ইউনুসের নজরে পড়েছে।

Reneta

বাংলাদেশে লেগস্পিনার এখন এক হাহাকারের নাম! কোনো লেগস্পিনার ছাড়াই তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে টিম টাইগার্স।

২০১৪ সালে উজ্জ্বল সম্ভাবনা নিয়ে এসেছিলেন জুবায়ের হোসেন লিখন। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে স্পেশালিষ্ট লেগস্পিনার হিসেবে ডাকা হয় তকে। কিন্তু ৬ টেস্টে ১৬ উইকেটে থমকে আছে তার ক্যারিয়ার।

পরে এসেছেন তানবীর হায়দার। দুই ওয়ানডে খেলেই আউট! অনূর্ধ্ব-১৯ দলের লেগস্পিনার রিশাদ হোসেনকে জাতীয় দলের অনুশীলনে রাখা হচ্ছে ভবিষ্যতের কথা চিন্তা করে।

একজন লেগি যে লাগবেই সেটি এখন অপ্তবাক্য। সম্প্রতি আলোচনায় আসা কয়েকজন কিশোরের মাঝে দেখা যাচ্ছে সম্ভাবনা। দীর্ঘশ্বাস ও আশা হাঁটছে পাশাপাশি। সঠিক পরিচর্যা পেলে আজকের তানভির-রাকিবরাই হয়ত একদিন বাতিঘর হয়ে জ্বলবেন লাল-সবুজের জার্সিতে।

View this post on Instagram

A post shared by Tom Moody (@tommoodycricket)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টম মুডিবিপিএল-২০১৯বিপিএল-৬রংপুরশেন ওয়ার্নস্পোর্টস বিশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT