চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের রায়ে রক্ষা পেলো ৫’শ কোটি রুপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৫
বিনোদন
A A

বলিউডের খান সম্রাজ্যের প্রভাব এখন আকাশ তুঙ্গে। কি টেলিভিশন, কি বিজ্ঞাপন আর কি সিনেমা; সব জায়গাতেই যেনো খানদের প্রভাব শক্তিশালী। গত বৃহস্পতিবার এর প্রমাণ আরো একবার মিললো বোম্বে হাইকোর্টে। গাড়িচাপা মানুষ হত্যার করা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড থেকে বেকাসুর খালাস পেয়েছেন বলিউডের প্রভাবশালী নায়ক সালমান খান।

২০০২ সালের গাড়ি চাপা দিয়ে অনিচ্ছাকৃত হত্যার মামলায় রেহাই পেয়েছেন সালমান খান। ১৩ বছরের উদ্বেগ বদলে গেছে এ রায়ের মাধ্যমে। হাফ ছেড়ে বলিউডের একাধিক প্রযোজক, বিজ্ঞাপন সংস্থা ও টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ বেঁচেছেন।

যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘সুলতান’ নামের নতুন একটি ছবির কাজ করছেন সালমান। ছবির শুটিং এরইমধ্যে শেষ পর্যায়ে। সালমানের পাঁচ বছর কারাদণ্ডের সাজা বহাল থাকলে শেষ লগ্নে বিপাকে পড়তেন প্রযোজক আদিত্য চোপড়া। ‘সুলতান’ ছাড়াও আরো কিছু বিগ বাজেটের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তালিকায় রয়েছে বক্স অফিস কাঁপানো ‘কিক’ ‘বাজরাঙ্গি ভাইজান’ ও প্রেম রতন ধান পায়ো’র মতো ছবি।

Banglabid

সিনেমা ছাড়াও টেলিভিশন রিয়েলিটি শো (বিগ বস ৯) সঞ্চালনার কাজও করছেন বাজরাঙ্গি ভাইজান। সঞ্চালক হিসেবে সালমানের দক্ষতাই টিআরপির শীর্ষে পৌঁছে দিয়েছে এ অনুষ্ঠানটিকে। মাঝপথে সালমান চলে গেলে নিঃসন্দেহে বড়সড় ধাক্কা খেতেন প্রয়োজকরা।

তাছাড়া অন্তত আটটি বহুজাতিক সংস্থা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে টাকা ঢেলেছেন সাল্লু ভাইয়ের উপর। ফলে, সালমানের শাস্তি মানে বিপুল আর্থিক ধস।

আগামী ২৭ ডিসেম্বর ৫০’এ পা দিচ্ছেন দাবাং খান। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে একযোগে বলিউড বলছে, ‘জন্মদিনের সেরা উপহার পেলেন সালমান’। নিজের রায়ের কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন তিনি।

Reneta

বাবা সেলিম খান ছেলের এমন রায়ে ভীষণ খুশি। আদালতে ছেলের সঙ্গে যেতে না পারলেও ফোনে সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

পরিবারের পাশাপাশি কাছের বন্ধু ও প্রতিপক্ষ শাহরুখ খানও রয়েছে তার পাশে। রায়ের পর শাহরুখ খান টুইটারে বলেছেন, বিতর্কে যেতে চাই না। ব্যক্তিগত ভাবে বলছি, ও আমার বন্ধু, সহকর্মী, দীর্ঘ সময় ধরে একে অপরকে চিনি আমরা। ওর ভালো হলে আমাদের সবারই ভালো লাগে।’

শাহরুখ ছাড়াও বলিউডের প্রায় সবাই সালমানের রায়ে খুশি। যারা সালমানের আদলে বলিউডে পা রেখেছেন তাদের মধ্যে জ্যাকুলিন, জেরিন খান, ডেইজি শাহ’র মতো নায়িকারা এসেছিলেন তাকে শুভেচ্ছা জানাতে।তাই বলতেই হয় সালমান খানের প্রভাব সর্বস্তরে। তাকে ধরা বা ছোঁয়ার সাধ্য বোধ হয় কারোই নেই। তিনি দাবাং খান, তিনি বাজরাঙ্গি ভাইজান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়কবলিউডসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদিতে প্রথমবারের মতো নির্বাচনে নারীরা

পরবর্তী

পদ্মায় নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

পদ্মায় নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতি কোথায় হয়েছে প্রমাণ দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT