চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের ‘টাইগার থ্রি’তে থাকছেন ‘মারদানি টু’ খ্যাত অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২১
বিনোদন
A A

ঘোষণার শুরু থেকেই শোনা যাচ্ছিলো বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’তে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। তবে সম্প্রতি জানা গিয়েছে বহুল প্রতিক্ষীত এই ছবিতে থাকছে না ইমরান হাশমি। এবার ‘টাইগার’ ভক্তদের জন্য এলো অন্য রকম খবর।

‘টাইগার থ্রি’ এর গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে, ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘মারদানি টু’ খ্যাত অভিনেতা বিশাল জেথওয়া। যিনি ‘মারদানি টু’তে খলনায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। এছাড়াও সূত্রটি আরও জানিয়েছেন, পরিচালক মনীশ শর্মা বিশালকে আসন্ন ‘টাইগার থ্রি’ ছবিতে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাস্ট করেছেন। তবে সেটি আবারো খলনায়কের চরিত্রে কিনা সেটির ঘোষনা এখনো আসেনি।

এদিকে এর আগে এক সাক্ষাৎকারে ইমরান বলেন, “আগেই বলেছি যে, ‘টাইগার থ্রি’তে আমি অভিনয় করছি না। তবুও বারবার কেনো একই খবর প্রকাশ করা হচ্ছে? আমার মুখ থেকে কখনও শুনেছেন?” যারই ফলে ধরেই নেওয়া যাচ্ছে আসন্ন ছবিটিতে দেখা যাবে না এই অভিনেতাকে।

Banglabid

এর আগে গেল আগস্ট মাসের শেষে রাশিয়া ও তুরস্কে ছবিটির শুটিং সেরে মুম্বাইয়ের ফিরে এসেছেন সালমান ও ক্যাটরিনা। জানা গেছে শিগগিরি তারা মুম্বাইয়ে শুটিং শেষ করবে। যার জন্য আলাদা তিনটি সেটও নির্মাণ হচ্ছে। যেখানে তিন মাস ব্যাপী শুটিং চলতে পারে।

২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি ‘এক থা টাইগার’। প্রথম ছবি বক্স অফিসে সুপারডুপার হিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ২০১৭ সালে এই ছবির সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এই ছবিটিও প্রথমটির মতো বক্স অফিসে সফল হয়। এরই ধারবাহিকতায় তৈরি হচ্ছে তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’। ৩০০ কোটি রুপি বাজেটের এই ছবিটির প্রযোজনা করছেন যশরাজ ফিল্মস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান হাশমিক্যাটরিনা কাইফটাইগার থ্রিমারদানি টুসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই দিনেই শেষ চার দিনের ম্যাচ!

পরবর্তী

আবারও কি কিছু ঘটছে শেয়ারবাজারে?

পরবর্তী

আবারও কি কিছু ঘটছে শেয়ারবাজারে?

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ বাংলাদেশের যুবারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT