বিনোদন

অমিতাভ বচ্চনের ফেসবুক-টুইটার কে চালায়?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড তারকা অমিতাভ বচ্চন জানিয়েছেন, তার সামাজিক মাধ্যমের একাউন্টগুলো নিজেই পরিচালনা করেন তিনি। এই কাজের জন্য অন্য কোনো সহকারী রাখেননি তিনি। ৭৪ বছর বয়সী এই তারকার মতে নিজে দেখাশোনার কোনো বিকল্প নেই।

নিজের ব্লগে এই তথ্য জানিয়েছেন অমিতাভ বচ্চন।

টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বেশ একটিভ দেখা যায় অমিতাভ বচ্চনকে। তাই অনেকেই মনে করেন এগুলো হয়তো তিনি নিজে চালান না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই জিজ্ঞেস করেন সোশ্যাল মিডিয়া সাইটগুলো পরিচালনার জন্য কতজনকে নিয়োগ করেছি। আমি হেসে বলি, একজনও না। আমি নিজেই সব করি।’

তিনি আরও বলেন, ‘কখনো কেউ যদি আমাকে নিয়ে সমালোচনা করে, আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই তাঁর জন্মদিনে। তখনই সে আঙ্গুল তুলে আমাকে বলে, তুমি ধরা খেয়েছ। এটা তুমি না তোমার সেক্রেটারি।’

অমিতাভ বচ্চন জানান, সামাজিক মাধ্যমে যা কিছু করেন তিনি নিজেই করেন। রাতের বেলা অবসর সময়ে বসে নিজের আঙ্গুল দিয়েই সব কিছু লেখেন তিনি। এর জন্য বাইরের কাউকে প্রয়োজন নেই তাঁর। রবিবার এই বিষয় একটি ব্লগ পোস্ট করেছেন তিনি।

মিড-ডে

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…